By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নদ-নদীতে এখনও টিকে আছে মিঠা পানির কুমির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নদ-নদীতে এখনও টিকে আছে মিঠা পানির কুমির
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নদ-নদীতে এখনও টিকে আছে মিঠা পানির কুমির

Last updated: 2023/11/23 at 2:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ : সম্প্রতি উদ্ধারকৃত তিনটি কুমিরকে খুলনা মহানগরীর বয়রাস্থ বন্যপ্রাণি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। চিন্তা করা হচ্ছে পুরুষ ও স্ত্রী প্রজাতির এই তিনটি কুমিরকে এক জায়গায় রেখে বাচ্চা জন্ম দেওয়া যায় কি না।

বিলুপ্ত ঘোষণার পরও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী, খাল ও জলাশয়ে এখনো টিকে রয়েছে মিঠা পানির কুমির। সম্প্রতি নড়াইল, ফরিদপুর ও পাবনার পৃথক তিনটি জায়গা থেকে মিঠা পানির তিনটি কুমির উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কুমির তিনটিকে খুলনা মহানগরীর বয়রাস্থ বন্যপ্রাণি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। বর্তমানে কুমির তিনটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিন্তা করা হচ্ছে, পুরুষ ও স্ত্রী প্রজাতির এই তিনটি কুমিরকে এক জায়গায় রেখে বাচ্চা জন্ম দেওয়া যায় কি না।

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন) ২০০০ সালে বাংলাদেশ থেকে মিঠা পানির কুমিরকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে ।

বন বিভাগের কর্মকর্তাদের মতে, বিলুপ্ত ঘোষণা করার আগে এই ধরনের কুমির বাংলাদেশের জলাধারগুলোতে শেষবার দেখা গিয়েছিল ১৯৬২ সালে।

বন বিভাগ সূত্র জানায়, গত ১৭ অক্টোবর বিকেলে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়ার ভুবনেশ্বর নদ থেকে একটি পুরুষ প্রজাতির কুমির উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা ঐ নদীতে কুমির দেখতে পায়। এরপর স্থানীয় প্রশাসন সতর্কমূলকভাবে ভুবনেশ্বর নদে মানুষের গোসল ও মাছধরা বন্ধ করে দেয়। তবে উৎসুক লোকজন কুমির দেখার জন্য ঐ নদীর পাড়ে অপেক্ষায় থাকতেন। পরে স্থানীয় লোকজন কুমিরটি উদ্ধার করার জন্য খুলনার বন্যপ্রাণি উদ্ধারকারী দলকে খবর দেয়। হঠাৎ করে গত ১৭ অক্টোবর বিকেলে ঐ নদে কুমিরটি ভেসে ওঠে। এরপর বন্যপ্রাণী উদ্ধারকারী দল পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলে কুমিরটি নদ থেকে উদ্ধার করে। কুমিরটির দৈর্ঘ্য ৭ ফুট ৬ ইঞ্চি। এছাড়া ওজন প্রায় ৯০ কেজি। এর চার দিন পর ২১ অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের একটি জলাশয় থেকে স্থানীয় লোকজন আরেকটি কুমির জাল দিয়ে ধরে। পরে সেটিকে বন্যপ্রাণী উদ্ধারকারী দল খুলনায় নিয়ে আসে। স্ত্রী প্রজাতির এই কুমিরটির দৈর্ঘ্য ৭ ফুট ৪ ইঞ্চি।  ওজন প্রায় ৮০ কেজি।

সর্বশেষ গত ২৮ অক্টোবর নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম-তেলকাড়া খাল থেকে আরো একটি মিঠাপানির কুমির ফাঁদ পেতে ধরে এলাকাবাসী। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়। এরপর কুমিরটি নিয়ে আসা হয় খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। এর আগে গত ২২ অক্টোবর ঐ এলাকায় দুটি কুমির দেখতে পায় এলাকাবাসী। উদ্ধার হওয়া কুমিটি ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা এবং স্ত্রী প্রজাতির; ওজন প্রায় ৮০ কেজি।

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান নির্মল কুমার পাল বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, উদ্ধারকৃত তিনটিই মিঠা পানির কুমির। তিনটি কুমিরের মধ্যে একটি পুরুষ ও দুটি স্ত্রী প্রজাতির।

তিনি বলেন, এই প্রজাতির কুমির বাংলাদেশের নদ-নদী থেকে বিলুপ্ত প্রায়। আমরা চিন্তা করছি, এদের একসঙ্গে রাখা যায় কি না। তাহলে প্রজননের মাধ্যমে এদের বংশবিস্তার ঘটতে পারে।

তিনি বলেন, মিঠা পানির কুমির ছোট-বড় নদী, খাল ও জলাশয়ে অবস্থান করে। এরা মাছসহ অন্যান্য জলজ প্রাণি খেয়ে বেঁচে থাকে। তবে এসব কুমির এখন আর খুব একটা দেখা মেলে না। কেননা অতীত থেকেই মানুষ ও কুমিরের মধ্যে সংঘাত চলে আসছে। তাই নদী, খাল কিংবা অন্য কোথাও মানুষ কুমির দেখতে পেলে তার ওপর আক্রমণ চালায়। এমনকি মেরে ফেলে। বর্তমানে নদী, খাল, জলাশয় শুকিয়ে যাওয়া ও কিছুসংখ্যক হিংস্র মানুষের কারণে মিঠা পানির কুমির বিপন্ন হয়ে পড়েছে। উদ্ধার করা মিঠা পানির কুমির তিনটি কী করা হবে-তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।

সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন) ২০০০ সালে বাংলাদেশ থেকে মিঠা পানির কুমিরকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। তবে, আশার কথা হচ্ছে, এখনো দেশের বিভিন্ন নদ-নদী, খাল ও জলাশয়ে এখনো টিকে রয়েছে মিঠা পানির কুমির।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার
Next Article আশাশুনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: আহত ৮
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 3 hours ago
খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?