By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দলিত কৃষক রাধাবল্লব বিশ্বাস হত্যার বিচার দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দলিত কৃষক রাধাবল্লব বিশ্বাস হত্যার বিচার দাবি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দলিত কৃষক রাধাবল্লব বিশ্বাস হত্যার বিচার দাবি

Last updated: 2023/08/30 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের দলিত কৃষক রাধাবল্লব ‍বিশ্বাস হত্যাকান্ড ও তার পরিবারের উপর হামলার ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দলিল ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) খুলনা জেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিডিইআরএম এর খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রি বলেন, বাংলাদেশের সিংহভাগ দলিত ও আদিবাসী জনগোষ্ঠী খুলনা বিভাগের দশটি জেলায় বাস করে। তারা অনেকেই ভূমিহীন, কায়িক শ্রমে জীবন নির্বাহ করে। বাঁচার লড়াইয়ে তারা অসহায় হয়ে পড়েছে। কৃষি জমিতে যারা কাজ করছে বা যাদের জমি আছে সেখানে জাল দলিল, জবর দখল ও হয়রাণীর স্বীকার হচ্ছে। চলতি বছরের ১৬ ই আগস্ট নড়াইলের সদর থানার শেখহাটি ইউনিয়ন দেবভোগ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রামমোহন বিশ্বাসের ছেলে রাধাবল্লব বিশ্বাস(৭০) নিজ দখলীয় জমিতে নিজের লাগানো পাট কাটতে যায়। পূর্ব শত্রুতার জেরে আলম শেখ (২৭), সালাম শেখ(৫০), জামাল শেখ (৫৫), মাশিয়ার রহমান (৪৫), ইমরান শেখ (৩৫), ইমন শেখ (২২), মোমেনা বেগম, অলিয়ার রহমান ফকির (৫০), নাসিমা খাতুন, মুজিবর ফকির (৪৫), রাজু মোড়ল (২০), সবুজ মোড়ল, মমতা বেগম (২৭), আসমা বেগম (২৬), ইতি বেগম (২১), শওকত আলী খান (৪৫), ফারুখ হোসেন (৩২), মোজাফর মোল্লা (৪০) ধারালো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রাধাবল্লব ও তার ভাই, ভাইপোদের নিয়ে পাট কাটা ও মজা দেওয়া অবস্থায় তাদের উপর হামলা করে ও এলোপাথাড়ী কোপ মারতে থাকে এর এক পর্যায়ে রাধাবল্লব মারাত্মক জখম হয়ে লুটিয়ে পড়েন এবং তার ভাই, ভাইপোরা মারাত্মকভাবে আহত হন। রাধাবল্লবকে ধরে উঠিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, রাধাবল্লবের ভাই দুর্লভ বিশ্বাস, ভাইপো রাম বিশ্বাস, ছেলের বউ স্মৃতি রানী বিশ্বাস, ভাইপো সুফল বিশ্বাস, শ্যাম বিশ্বাস ও বৌমা ঝিনুক বিশ্বাস, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে মারাত্মকভাবে জখম করে, তারাও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। একটি সংঘবদ্ধ চক্র অসহায় দলিত রাধাবল্লবের পরিবারেরকে ধ্বংস করার জন্য এ জঘন্যতম হামলা চালায়। আমরা এই সংঘবদ্ধ চক্রের সকল আসামী গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি। আসামীরা মামলার বাদীসহ রাধাবল্লবের পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি দিয়ে বলছেন এক জনকে খুন করেছি এরপর তোদের সকলের গলা কেটে ফেলবো, তোরা হিন্দু মানুষ বাঁচতে চাইলে ভারতে চলে যা। আমরা রাধাবল্লবের পরিবারের সকল সদস্যের নিরাপত্তা চাই। এখন পর্যন্ত চারজন আসামী গ্রেফতার হয়েছে বাকি আসামীদের গ্রেফতারের এবং আসামীদের আইনের আওতায় এন দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতোষ রায়, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, গীতা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট প্রসেঞ্জিৎ দত্ত, বিডিইআরএম এর সাধারণ সম্পাদক শিবপদ দাস, নাগরিক উদ্যোগের বিভাগীয় কোডিনেটর মো. রহিদুল ইসলাম, বিভাগীয় সহ-সমন্বয়কারী পলাশ দাস, গীতা ফাউন্ডেশনের কোষাদক্ষ পবিত্র মন্ডল ও কর্মী বন্যা পাল, রাধাবল্লব হত্যা মামলার বাদি তার ভাইপো সুফল বিশ্বাস প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়া সদরের ৪/৫ টি রাস্তা চলাচলে অযোগ্য
Next Article বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং-বুলিং কঠোর ব্যবস্থা নিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 8 minutes ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?