By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় অর্ধ শতাধিক চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় অর্ধ শতাধিক চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন
বরিশাল

দশমিনায় অর্ধ শতাধিক চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন

Last updated: 2026/03/18 at 2:17 PM
জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর উপকূলীয় উপজেলা দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর মাঝে জেগে উঠা অর্ধ শতাধিক চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলনে কৃষিতে নতুন করে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় চরাঞ্চলসহ ফসলি জমিতে কৃষকরা তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছে। উপজেলার চর এলাকায় কৃষি বিপ্লব ঘটাতে ছোট-বড় প্রায় অর্ধ শতাধিক চরাঞ্চলে তরমুজ কাষ করা হয়। চরাঞ্চলগুলোকে কৃষিকাজের আওতায় নেয়ার ফলে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে। উপজেলার চারিদিকে নদী বেষ্টিত চরগুলোতে জমি উর্বর থাকায় আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। তবে বিস্তীর্ন চরাঞ্চলে তরমুজের আবাদ সবচেয়ে বেশী হয়। বিশাল বিশাল চরে কৃষকরা সারি সারি করে বীজ বপন করার পর পানি ও জৈব সার প্রয়োগ করছে বিধায় প্রত্যেকটি চরে এই বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। চলতি বছর কৃষকরা আগাম জাতের তরমুজ চাষ শুরু করে ছিল। চরাঞ্চলসহ ফসলি জমিতে মাঠ ভরা আগাম তরমুজের বাম্পার ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে।
উপজেলার বিভিন্ন চরাঞ্চলসহ ফসলি জমিতে তরমুজের মহা সমারোহ বিরাজ করছে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা নিজেরাই বাড়তি লাভের জন্য তরমুজ চাষে ঝুঁকে পড়েছে। স্থানীয়দের চাহিদা মিটাতে কৃষকরা পুষ্টিগুন সমৃদ্ধ তরমুজ বাজারে বিক্রি করার জন্য পাঠাতে শুরু করেছে। উপজেলার নদী বিধৌত চরাঞ্চলে তরমুজসহ বহুমুখী ফসলের চাষের এই উদ্যোগটি কৃষি বিপ্লবে নতুন সম্ভাবনার সূচনা করছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্ম পরিকল্পনায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় কৃষকরা ফলন লাভবান হলে অর্থনীতিতে সাফল্যের নতুন অধ্যায় সংযুক্ত হবে। জেগে উঠা বিশাল বিশাল চরে আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, উপজেলার চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় এই বছর চরাঞ্চলগুলোকে কৃষিকাজের আওতায় নিয়ে কৃষকদেরকে তরমুজ চাষ করতে বলা হয়। চরের জমি বেশ উর্বর এবং স্বল্প সময়ের মধ্যেই ফসলের ভাল ফলন পাওয়া যায়। উপজেলার চরাঞ্চলসহ ফসলি জমিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা ও কৃষি বিপ্লব হতে চলছে।

জন্মভূমি ডেস্ক March 18, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
Next Article যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?