By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় কৃষক দলের সভাপতিকে কুপিয়ে জখম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় কৃষক দলের সভাপতিকে কুপিয়ে জখম
বরিশাল

দশমিনায় কৃষক দলের সভাপতিকে কুপিয়ে জখম

Last updated: 2025/03/23 at 4:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) ‍: পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষকদলের সভাপতিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে একজন যুবদল নেতার বিরুদ্ধে। আহত মো.মোমিন গাজি (৪৫) উপজেলার চরবোরহান ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও অভিযুক্ত মো. জুয়েল হোসেন রাকিব একই ইউনিয়নের যুবদল নেতা। উপজেলার চরবোরহান ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের পাগলা বাজারে গত শনিবার বিকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলা প্রশাসনের কনফারেন্স হলরুমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়। উক্ত ডিলার নিয়োগে চরবোরহান ইউনিয়নে বাছাই শেষে লটারির মাধ্যমে মোমিন গাজীর নাম চূড়ান্ত করা হয়। তাৎক্ষণিক ঐ ইউনিয়নের আবেদনকারী ও যুবদল নেতা রাকিব হোসেন অভিযোগ করে বলেন তার নাম ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, খাদ্য পরিদর্শকসহ বাছাই কমিটিকে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে রকিবের আবেদনে তথ্যগত ভুল থাকায় বাদ পরার বিষয় নিশ্চিত করেন। সেই থেকে রাকিব একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অফিসের বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ করে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদল নেতা রাকিব সহ ৭-৮ জন মোমিন গাজীকে ডিলার তার নামে লিখে দেওয়ার জন্য বললে মোমিন গাজী অস্বীকার করায় তাকে দেশীয় অস্রসহ আক্রমন করে আহত করেন। স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোমিন গাজী খাদ্যবান্ধন কর্মসূচির ডিলার নিয়োগের পর থেকে রাকিব একের পর এক নানাভাবে ডিলার ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। রাকিবের নেতৃত্বে হেলাল হাওলাদার, হুমায়ন সরদার সহ ৭-৮ জন হামলা করে মোমিন গাজীকে মাথায়, পিঠে কুপিয়ে আহত অবস্থায় অজ্ঞান করে পালিয়ে যায়। আহত কৃষক দলের সভাপতি মোমিন গাজী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার পাওয়ার পর থেকে রাকিব বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছে। আমি উপজেলা প্রশাসনের লটারির মাধ্যমে ডিলার পাইছি। আমি আগামী শনিবার চাল বিতরণ করবো সে জন্য টাকা জমা দিয়েছি। রাকিব আমার কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় লাভের একটি অংশ দাবি করে। আমি দিতে অস্বীকার করায় সন্ধ্যায় আমার উপর রাকিব, হুমায়ন, হেলাল সহ ৭-৮ জন হামলা করে মাথায়, পিঠে কোপায় আমি অজ্ঞান হয়ে পরি জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।
থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আলীম জানান, বিষয়টি জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় দুর্বৃত্তের হামলায় নারী আহত
Next Article গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহজ হবে না: এম আবদুল্লাহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বরিশাল

দশমিনায় নদীতে অসংখ্য ডুবোচর,নেই ড্রেজিং

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় খোলা বন্ধের দোলায় আওয়ামী লীগের কার্যালয়

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?