By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩
তাজা খবরবরিশাল

দশমিনায় ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩

Last updated: 2025/02/22 at 4:14 PM
করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক গৃহবধূ ও এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার সময় ঐ নারীর দুই শিশু সন্তানসহ আরো ৩ জন আহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের দশমিনা-গলাচিপা মহাসড়কে এই ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ তানজিলা বেগম (৩০) উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য আরজবেগী গ্রামের জিয়ার হোসেন হাওলাদারের স্ত্রী এবং নিহত ট্রলি চালক রাকিব হোসেন (৩০) দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষèীপুর গ্রামের মন্নান খানের ছেলে। অন্যান্য আহতরা হলেন গৃহবধূ তানজিলার দুই ছেলে আবদুল্লাহ (৬ বছর) ও আবু বকর (১ বছর), এবং একই বাড়ির মোঃ খালেক প্যাদার ছোটো ছেলে অটোরিকসা চালক মোঃ খলিল হোসেন (৩২)। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পশ্চিম লক্ষèীপুর এলাকায় একটি খালি ট্রলি গাড়ি বেপরোয়া গতিতে এসে একটি ব্যাটারি চালিত রিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ অটো রিকসাটি ছিটকে একটি ডাল ক্ষেতের ভিতরে পরে যায়। এই সময় অটো রিকসায় থাকা গৃহবধু তানজিলা ঘটনাস্থলে নিহত হন ও তার দুই সন্তান এবং অটো ও ট্রলির ড্রাইভার গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ্যাম্বুলেন্স যোগে বরিশাল যাওয়ার পথে ট্রলির চালক মোঃ রাকিব হোসেন বাউফলের বগা ফেরিঘাটে মৃত্যুর কোলে ঢলে পরেন।
এই বিষয়ে দশমিনা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দূর্যটনাস্থল থেকে তানজিলা নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয় এবং ট্রলির চালক রাকিব হোসেন’র লাশ থানা হেফাজতে রয়েছে। নিহতদের উভয় পক্ষের স্বজনদের জানানো হয়েছে। তারা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

করেস্পন্ডেন্ট February 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় যশোরে ভাষা শহীদদের স্মরণ
Next Article দাকোপে ইউপি চেয়ারম্যান পঞ্চাননের বিরুদ্ধে অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 3 minutes ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়তাজা খবর

এডিপিতে বরাদ্দ কমেছে, সংশোধিত ২ লাখ কোটি টাকা অনুমোদন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
তাজা খবরসাতক্ষীরা

উপকূলে ‌চিংড়ি চাষে গতি ফেরাতে হবে

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
জাতীয়তাজা খবর

দ্বিতীয় দিনের প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?