By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় দেশীয় প্রজাতির কামরাঙ্গা শিম বিলুপ্তির পথে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় দেশীয় প্রজাতির কামরাঙ্গা শিম বিলুপ্তির পথে
বরিশাল

দশমিনায় দেশীয় প্রজাতির কামরাঙ্গা শিম বিলুপ্তির পথে

Last updated: 2025/12/03 at 12:54 PM
জন্মভূমি ডেস্ক 4 days ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের গ্রাম বাংলা থেকে দেশী প্রজাতির বিভিন্ন প্রজাতির শিম এখন দুস্প্রাপ্য হয়ে গেছে। উপজেলার গ্রামাঞ্চলের বসতঘর,বাড়ির আঙ্গিনা, বনজঙ্গল,ঝোপঝাড়,অনাবাদি ও পতিত জমির আশেপাশে বিনা চাষেই কামরাঙ্গা এবং মৌ শিম জন্মাতো। প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির নিয়মেই এই সব দেশী প্রজাতির শিম বিভিন্ন গাছে ঝুলে থাকতো। লতা জাতীয় এই গাছ বড় অন্য কোন গাছে উঠিয়ে দিলেই কোন পরিচর্যা ছাড়াই বেড়ে উঠতো। অবাধে গাছ কাটা ও বন জঙ্গল উজার হওয়ার কারনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দেশী প্রজাতির এই শিমগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে।
উপজেলার আলীপুরা, বাঁশবাড়িয়া, রনগোপালদী,চরবোরহান,দশমিনা, বেতাগী সানকিপুর ইউনিয়ন সহ চরাঞ্চল এলাকা থেকে মাঝে মধ্যে এই শিমগুলো বাজারে আসছে। তবে উল্লেখিত এলাকা থেকে প্রজাতির এই শিশ প্রায় বিলুপ্ত হবার পথে রয়েছে। দেশী প্রজাতির শিম হিসাবে পরিচিত কামরাঙ্গা ও মৌ শিম পাওয়া এখন অনেকটা ভাগ্যের ব্যাপার বটে। বিগত ৩০ বছর আগে গ্রামাঞ্চলে সর্বত্র দেশী প্রজাতির এই শিমগুলো পাওয়া গেলেও এখন আর তেমন পাওয়া যায় না। উপজেলার হাট-বাজার গুলোতে হাইব্রিড সবজির আধিক্য থাকায় দেশী প্রজাতির এই সবজিগুলো পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা জানায়, দারিদ্রতার কারনে অনেক পরিবার তাদের বাড়ির আশেপাশের গাছপালা কেটে বিক্রি করে দিচ্ছে। অনেকে আবার বন জঙ্গল কেটে উজার করে দিচ্ছে কিংবা নতুন বসতি স্থাপন করছে। ফলে গাছপালা ও বন জঙ্গল কমে যাওয়ায় দেশী প্রজাতির কামরাঙ্গা শিম,মৌ শিম আর পাওয়া যাচ্ছে না। অভিজ্ঞ মহলের মতে সমন্বিত পরিবেশ সম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহন, অবাধে গাছপালা ও বন জঙ্গল কাটা বন্ধ করা হলে দেশী প্রজাতির এই শিমগুলো রক্ষা করা সম্ভব হবে। উপজেলার গ্রামীন হাট-বাজারে কদাচিৎ এই দেশী প্রজাতির শিম দেখতে পাওয়া গেলে বর্তমানে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌছে গেছে।

জন্মভূমি ডেস্ক December 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন
Next Article দশমিনায় মৃত্তিকা বিষয়ক সচেতনমূলক আলোচনা অনুষ্ঠিত

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় পলো উৎসব কালের বিবর্তনে বিলুপ্তির পথে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বরিশাল

দশমিনায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী গ্রামীন লাঠি খেলা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বরিশাল

দশমিনায় জেগে উঠা ডুবোচরে উৎসুক জনতার ছুটাছুটি

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?