By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় নদী তীরবর্তী মূল ভূ-খন্ডের বাঁধের ভগ্নদশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় নদী তীরবর্তী মূল ভূ-খন্ডের বাঁধের ভগ্নদশা
বরিশাল

দশমিনায় নদী তীরবর্তী মূল ভূ-খন্ডের বাঁধের ভগ্নদশা

Last updated: 2025/09/28 at 3:12 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রাকৃতিক দূর্যোগসহ নানা কারনে নদীর ভাঙনে তীরবর্তী মূল ভূ-খন্ডের বেরিবাঁধ ভগ্নদশায় পরিনত হয়েছে। এছাড়া উপকূলের তীরবর্তী গ্রামের ফসলি জমিসহ বিস্তীর্ন এলাকা নদী গর্ভে বিলীন হতে চলছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ না থাকায় নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। এছাড়া উপকূলীয় চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর প্রায় কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। ঘূর্নিঝড়-জলোচ্ছ্বাসের কবলে পরে উপকূলীয় উপজেলা দশমিনার মানুষ একাধিক বার সর্বশান্ত হয়েছে। উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন দূর্গম চরাঞ্চলে বেড়িবাধ না থাকায় চরবোরহান, চরশাহজালাল, চরহাদী, চরবাঁশবাড়ীয়া, চরঘূর্নি, চরআজমাইন, লালচর, চরতৈলক্ষ্য, চর ফাতেমা সহ চরাঞ্চলে প্রতি বছর ঘূনিঝড় ও জলোচ্ছ্বাস ও সাগরের নোনা পানি ঢুকে চরে বসবাসকারী কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বার বার ফসলহানির কারনে হাজার হাজার চরের কৃষক, মহাজন,ব্যাংক ও এনজিও থেকে একাধিকবার ঋন গ্রহন করে পরিশোধ করতে পারছে না। উপজেলায় বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদীর বুকচিরে জেগে উঠা ছোট বড় ২৫/৩০ টি চরে শত শত মানুষের জনবসতি রয়েছে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চরাঞ্চলে বেড়িবাধসহ উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি। চরের কৃষকেরা সরকারের কাছে বেড়িবাঁধ নির্মানের দাবী জানিয়ে বহুবার স্বারকলিপি ও মানববন্ধন করেছে। চরবোরহানের বাবুল সরদার (৪৮) মোকলেস মাতুব্বর (৬৫ )জানান, এই সব চরে জনবসতী গড়ে উঠার ৪০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত বেড়িবাঁধ নির্মান করা হয়নি। এসব চরের চারদিকেই নদী দ্বারা বেষ্টিত। চরশাহজালালের কৃষক রফিক হোসেন (৪০) হানিফ বয়াতী (৫৬) বাদশা হাওলাদার (৫৫) জানান, আমাগোরে আল্লায় বাচায়ে রাখছে,আমাগো চরে কোন বেড়িবাঁধ না থাকায় বন্যা জলোচ্ছ্বাসে নোনা পানি ঢুকে প্রতি বছর ফসল নষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে বেড়িবাধ চাই,রিলিফ চাই না। চরহাদির কৃষক বারেক হাওলাদার(৫৫),মোঃ আমিন(৪০) মতি মাতুব্বর (৬০) কালু মৃধা (৬৫) জানান,ঝড় জলোচ্ছ্বাসের পর সরকারি ও বেসরকারীভাবে চরের মানুষকে ত্রান দিলেও বন্যার হাত থেকে আমরা কিভাবে বাচতে পারি সে ব্যবস্থা কেউ করে দেয় না। তারা জানান,ঘূর্নিঝড় জলোচ্ছ্বাসের ক্ষতি অবর্ননীয়। বেড়িবাঁধ ছাড়া আমাদের বাচাঁর কোন উপায় নেই। বারবার ত্রান না দিয়ে একবার বেড়িবাঁধ নির্মান করে দিন। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাশঁবাড়িয়া চরের কৃষক মনির হাওলাদার(৫০),আজাহার বেপারী(৬০),কবির হোসেন(৫৫),আলমাছ ফকির(৪৫) জানান,তাদের চরে বেড়িবাঁধ না থাকায় কয়েক দফা বন্যায় ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চরাঞ্চলের কৃষকের একটাই দাবি ত্রান নয় এবার বেড়িবাঁধ চাই। বন্যা ও জলোচ্ছ্বাসে চরে নোনা পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করছে। চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় ঝড় জলোচ্ছ্বাসে নদী ও সাগরের নোনা পানি ঢুকে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাই চরাঞ্চলসহ মূল ভূ-খন্ডে বেড়িবাঁধ নির্মান করা প্রয়োজন।

জন্মভূমি ডেস্ক September 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় অসময়ের তরমুজ চাষে লাভবান কৃষক
Next Article দশমিনায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ ব্যবহার
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 45 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুর বিজয়ী

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

মাদারীপুরে ৩ টি আসনেই নতুন মুখের এমপি

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বরিশাল

দশমিনায় মাঠ জুড়ে ট্রেতে বীজতলা কৃষকদের নতুন চমক

By জন্মভূমি ডেস্ক 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?