By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় নৌকা তৈরি করেই সংসার চলে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় নৌকা তৈরি করেই সংসার চলে
বরিশাল

দশমিনায় নৌকা তৈরি করেই সংসার চলে

Last updated: 2025/10/06 at 12:03 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে।
এই পেশার সাথে জড়িত অধিকাংশ মানুষ নিম্ন আয়ের মানুষ। নতুন নৌকা তৈরি কিংবা চুক্তিতে নৌকা তৈরি করে তা বিক্রির মাধ্যমে যা আয় হয় তাই দিয়েই এই সকল পরিবারের সংসার চলে।
উপজেলার সদর ইউনিয়নের হাজীরহাট এলাকার মোঃ আলাউদ্দিন বিগত ৪০ বছর ধরে নৌকা তৈরি করেন। নৌকা তৈরির কারিগর হিসাবেই তিনি বেশী পরিচিত। নৌকাই তার জীবন এবং তা তৈরি করেই তিনি সংসার চালান। নিজে নৌকার কারিগর হলেও ছেলেমেয়েকে তিনি এই পেশায় দেখতে চান না। তাই ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন। তিনি বলেন,‘নৌকা বানিয়ে এখনও তো পরিবার-পরিজন চালাই। তবে এই ব্যবসা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই ছেলেমেয়েদের লেখাপড়া করতে দিছি। তবে এখন আমরা কোন মতে চলতে আছি এবং বছর শেষে খুব কষ্টে দিন কাটে’। নৌকার দর-দাম সম্পর্কে তিনি বলেন, ‘আমি গর্জন, আম ও সুবর্ণ কাঠের নৌকা তৈরি করছি। আমি বিভিন্ন সাইজের ডিঙি নৌকা তৈরি করি। নৌকা তৈরিতে মজুরি ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পাই। একটি নতুন নৌকা দুই জন মিস্ত্রী কাজ করলে ২০-২২ দিন সময় লাগে। তবে নৌকায় গাব, আলকাতরা কিংবা অন্য কোনো কারুকাজ থাকলে দামের তারতম্য হয়।
নৌকার কারিগর মোঃ আলাউদ্দিন আরও জানান, তার বাপ-দাদারা কেউ নৌকা তৈরি করতে না। তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের বিলীন হয়ে যায় বাড়িঘরসহ ফসলি জমি। সব কিছু হারিয়ে নৌকা তৈরি করতে শুরু করেন। কয়েক বছর আগেও দামিদামি কাঠ দিয়ে নৌকা তৈরি করতেন। তবে দিন দিন ভালো কাঠ দুর্লভ ও দাম বেড়ে যাওয়ায় এখন মেহগনি, চাম্বল, রেইনট্রি, গাব, আমড়া, বাদাম প্রভৃতি কাঠ দিয়ে নৌকা তৈরি করি। নৌকা বিক্রি করে যা আয় হয় তা দিয়েই কোন মতে সংসার চলে। এভাবেই চলছে নৌকা তৈরির কারিগরদের জীবন সংগ্রাম।

জন্মভূমি ডেস্ক October 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝুঁকিতে সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদের মাটি ও মানুষ
Next Article উপকূলীয় এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবার করছে দুর্বৃত্তরা
আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 31 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 32 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 33 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় নদীতে অসংখ্য ডুবোচর,নেই ড্রেজিং

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago
বরিশাল

দশমিনায় খোলা বন্ধের দোলায় আওয়ামী লীগের কার্যালয়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বরিশাল

দশমিনায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?