By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় পুকুরের চারিদিকে মাঁচায় মিষ্টি কুমড়ার চাষে ব্যাপক ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় পুকুরের চারিদিকে মাঁচায় মিষ্টি কুমড়ার চাষে ব্যাপক ফলন
বরিশাল

দশমিনায় পুকুরের চারিদিকে মাঁচায় মিষ্টি কুমড়ার চাষে ব্যাপক ফলন

Last updated: 2025/11/22 at 2:55 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের যুব উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান পুকুরের চারিদিকে মাঁচায় মিষ্টি কুমড়া চাষ করে ব্যাপক ফলন পেয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং নিজস্ব উদ্যোগে পুকুরের চারপাশে কুমড়ার চাষ করেন। সেপ্টেম্বর মাস থেকেই এই চাষী মিষ্টি কুমড়ার চারা রোপন করার পর বর্তমানে মাঁচায় মিষ্টি কুমড়ার সমারোহ বিরাজ করছে। অল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে মিষ্টি কুমড়া চাষ করে অধিক লাভবান হবেন বলে আশা করছে। সবজি হিসাবে চাহিদা প্রচুর থাকায় দিন দিন এই মিষ্টি কুমড়ার চাষ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্থানীয় বেকার যুবক চাষীরা মাঁচায় কুমড়া চাষের জন্য আগ্রহ প্রকাশ করছে। বাড়ির আঙ্গিনার পুকুরের চারিদিকে কুমড়া চাষে অল্প পরিশ্রমে অধিক পরিমান ফলন পাওয়া যায়। বর্তমানে বাজারে ভালো দামে বিক্রি করা যায়। উদ্যোক্তা যুব কৃষক কাজী আনিছ বড় জাতের কুমড়া চাষ করে বাজিমাত করে সাড়া ফেলেছে।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কৃষিতে স্বর্নপদক পুরস্কারপ্রাপ্ত কাজী আনিছুর রহমান জানান, খামারের মধ্যে বেশ কয়েকটি পুকুরে চারিদিকে মাঁচায় মিষ্টি কুমরার চারা রোপন করেছিলাম। খামারে এখন কুমড়ার সমারোহ বিরাজ করছে। খামারের চারদিকে তাকালে শুধু কুমড়া আর কুমড়া। এই বছর প্রায় ৫০ মন কুমড়া বিক্রি হবে বলে আশা করছি। বাড়ির পাশে পতিত ও অনাবাদি জমিতেও কুমড়া চাষ করা যায়। তিনি বলেন, এটি এমন একটি সবজি যা থেকে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। তেমন একটা খরচ এবং পরিশ্রম ছাড়াই জমিতে দুয়েকটা নিড়ানি ও জৈব সার দিলে ফলন বেশি হয়। কুমড়া তুলে বাজারে বিক্রি করার সময় হয়ে গেছে। বাজারে ভালো দামে বিক্রি করে প্রায় ১ লক্ষ টাকা আয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, মিষ্টি কুমড়া একটি বিষ মুক্ত সবজি। অত্র উপজেলায় মাঁচায় দিন দিন চাষীরা মিষ্টি কুমড়া চাষে চাষে ঝুঁকছেন। উপকুলের মাটি কুমড়া চাষের জন্য উপযোগী। সকল চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে। অত্র উপজেলায় মিষ্টি কুমড়া চাষে বিপ্লব ঘটবে বলে আশা করা হচ্ছে। কাজী কৃষি খামারে কুমড়ার বাম্পার ফলনের সমারোহ দেখে অনেক কৃষক মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়ে উঠছে।

জন্মভূমি ডেস্ক November 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা-২: মনোনয়ন পরিবর্তনে তারেক রহমানের কাছে ৭৩ নেতার চিঠি
Next Article ভেড়ামারায় মার্শাল আর্ট গ্রেডিং টেস্ট’র পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?