By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় মিশ্র ফলের বাগান ও কৃষি খামারের সংখ্যা বাড়ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় মিশ্র ফলের বাগান ও কৃষি খামারের সংখ্যা বাড়ছে
বরিশাল

দশমিনায় মিশ্র ফলের বাগান ও কৃষি খামারের সংখ্যা বাড়ছে

Last updated: 2025/05/17 at 12:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের ফলের বাগান ও কৃষি খামারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। উপজেলায় কৃষি বান্ধব উদ্যোক্তা সমন্বিত কৃষি খামার করে ব্যাপক সাড়া জাগিয়েছে। এলাকার বেকার যুবকরা এখন কৃষি খামার গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামের কাজী আনিছুর রহমান,সদর ইউনিয়নের কাঁটাখালী গ্রামে সাদিউল্লা আলম,বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের সুলতান আহমেদ সরদার এবং রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের শাহ আলমের কৃষি খামার উপজেলাসহ সর্বত্র সাড়া ফেলেছে। বাগান দেখতে এলাকার অনেক দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো।
উপজেলার রণগোপালদী ইউনিয়নের সফল কৃষক শাহ আলম জোমাদ্দার বিভিন্ন দেশী ও বিদেশী জাতের আম চাষ করে বাজিমাত করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় তাকে বিভিন্ন জাতের আমের চারাসহ অন্যান্য উপকরন প্রদান করা হয়। বর্তমানে বাগানে আমের সমারোহ বিরাজ করছে। অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়া যায় এমন একটি ফল আম। এই আম চাষ করে উপজেলার অনেক বেকার যুবক তাদের সংসারে সুখ-স্বাচ্ছন্দ্যের দেখা পেয়েছেন। ফল হিসাবে চাহিদা প্রচুর থাকায় দিন দিন আমের চাষ বৃদ্ধি পাচ্ছে। আম চাষ করে শৌখিন চাষী শাহ আলম বাজিমাত করে সাড়া ফেলেছে। কৃষক শাহ আলমের বাগানে বিভিন্ন জাতের আম চাষ করেছেন। তার বাগানে দেশী-বিদেশী প্রজাতির ৩৩ প্রকারের আম ছাড়াও আম্রপালি,বারি-৪ এবং বিদেশী জাতের মধ্যে কিউজাই,ব্যানানা ম্যাগো ও ব্লাকস্টোন অন্যতম। দক্ষিন রণগোপালদী গ্রামের এই সফল চাষি শাহ আলম জোমাদ্দার জানান, ৫০ শতাংশ জমিতে ৫০টি চারা রোপন করেছি। বাগানে এখন আমের সমারোহ বিরাজ করছে। বাগানের চারদিকে তাকালে শুধু ফল আর ফল। এই বছর প্রায় ৫লক্ষ টাকার আম বিক্রি হবে বলে আশা করছি। তিনি বলেন, এটি এমন একটি ফল যা থেকে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। তেমন একটা খরচ এবং পরিশ্রম ছাড়াই জমিতে জৈব সার দিলে এর ফলনে লাভ বেশি হয়। এবার তিনি ৫০ শতাংশ জমিতে আমের চাষ করেছেন।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, এই আম একটি বিষমুক্ত ফল। অত্র উপজেলায় দিন দিন আম চাষ বাড়ছে। উপকুলের মাটি আম চাষের জন্য উপযোগী। সকল চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে। অত্র উপজেলায় আম চাষে বিপ্লব ঘটবে বলে আশা করা যায়।
উপজেলার ৭টি ইউনিয়নের ফলের বাগান ও কৃষি খামারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। উপজেলায় কৃষি বান্ধব উদ্যোক্তা সমন্বিত কৃষি খামার করে ব্যাপক সাড়া জাগিয়েছে। এলাকার বেকার যুবকরা এখন কৃষি খামার গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামের কাজী আনিছুর রহমান,সদর ইউনিয়নের কাঁটাখালী গ্রামে সাদিউল্লা আলম এবং রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের শাহ আলমের কৃষি খামার উপজেলাসহ সর্বত্র সাড়া ফেলেছে। বাগান দেখতে এলাকার অনেক দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো।
উপজেলার কাঁটাখালীর গ্রামীন জনপদে সাদিউল্লার ২শ’৩০টি মাল্টার গাছ রোপন করেছে। মাল্টার বাগান করে সে এখন স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছে। মাল্টা বারি-১ উচ্চ ফলনশীল ও নিয়মিত ফলদানকারী ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। পাকা ফল দেখতে আকর্ষণীয় এবং খেতে অনেক সুস্বাদু। ফাগুন মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি পর্যায়ে মাল্টা গাছে ফুল আসা শুরু হয় এবং কার্তিক মাসে ফলন আহরণের উপযোগী হয়ে ওঠে। ফলনের প্রথম পর্যায়ে প্রত্যেকটি গাছে ৭০/৮০টি ফল ধরে এবং পূর্ণাঙ্গ বয়সে ১৫০/২০০টি ফল ধরে যা স্থানীয় বাজারে এগুলো বিক্রি করা হয়ে থাকে।
দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে সাদিউল্লা আলম তার পৈত্রিক ৭ একর জমিতে ৩/৪ বছর আগে দুই প্রজাতির মাল্টা বারি-১ ও পাকিস্তানি ২৩০টি মাল্টার চারা রোপণ করেন। পাশাপাশি একই জায়গায় অর্ধশতাধিক জারা লেবুর চারা, ১৫০টি পেঁপের চারা ও ২০টি ড্রাগন ফলের চারা রোপন করেন। উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের সফল কৃষক সুলতান আহমেদ সরদারের ৩ একর জমিতে আম বাগানে প্রায় ৩০ প্রকার দেশী-বিদেশী প্রজাতির আম রয়েছে। আম গাছের ধোকায় ধোকায় কাঁচা পাকা আম ঝুলছে। সুলতান সরদারের আম বাগান দেখে অনেকেই বাগান তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, এই আম একটি বিষমুক্ত ফল। অত্র উপজেলায় দিন দিন আম চাষ বাড়ছে। উপকুলের মাটি আম চাষের জন্য উপযোগী। সকল চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে। অত্র উপজেলায় আমসহ অন্যান্য ফল চাষে বিপ্লব ঘটবে বলে আশা করা যায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Next Article শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বরিশাল

দশমিনায় চরাঞ্চলে আগাম তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?