By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় শীতকালীন সবজির আবাদ শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় শীতকালীন সবজির আবাদ শুরু
বরিশাল

দশমিনায় শীতকালীন সবজির আবাদ শুরু

Last updated: 2025/11/06 at 12:17 PM
জন্মভূমি ডেস্ক 1 month ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের ফসলি জমিতে শীতকালীন সবজির আবাদ শুরু হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের জমিতে বিভিন্ন ধরনের আগাম সবজি চাষাবাদ করে কৃষকরা ভাল ফলন ও ন্যায্য মূল্য পাবে বলে আশা করছে। কৃষকরা শীতকালিন সবজির চাষ করে নতুন স্বপ্ন বুনছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কার্যালয় থেকে জানা যায়,শীত মৌসুমে হাট-বাজারে শীতকালিন সবজির বেশ চাহিদা থাকে। কৃষকরা ভাল ফলন ও ন্যায্য মূল্য পাবার আশায় শীত শুরুর আগেই মূলা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, লাউ, শিম, বরবটি, লালশাক, মূলাশাক, টমেটো,ধনিয়াপাতা,করলা,গাজরসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছে। কৃষকরা জমিতে চারা রোপন করেই পরিচর্যা ব্যস্ত হয়ে পড়েছে। শীত মৌসুম শুরু আগে উৎপাদিত শীতকালিন সবজির মূল্য ভাল পাওয়া যায়। উপজেলার বেশীর ভাগ কৃষক শীত শুরুর আগেই সবজির আবাদ করছে। অনেক কৃষক বর্ষার শেষ সময়ে জমির পাশে শীতকালিন সবজি চাষ করেই বিষ মুক্ত সবজি বাজারে বিক্রি করতে শুরু করেছে।
উপজেলায় প্রতি বছর বর্ষা ও বন্যার পানিতে ফসলি জমি ডুবে যাওয়ার পর পানি নেমে গেলে জমিতে প্রচুর পরিমানে পলি জমে থাকে। ফলে ফসলি জমিতে পলি থাকায় উর্বরা শক্তি বেড়ে যায়। উপজেলার সচেতন কৃষক মৌসুম বুঝে জমিতে শীতকালিন সবজির চাষ শুরু করেছে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা নিজেরাই সবজি চাষে ঝুঁকে পড়েছে। বাজারে ভোক্তাদের চাহিদা মেটাতে লাউ,কচু,কুমড়া, সিম, বরবটি,লালশাক,পুঁইশাক চাষ করে পুষ্টির চাহিদা মিটানেরা চেষ্টা করছে। স্থানীয় চাহিদা মিটাতে কৃষকরা পুষ্টিগুন সমৃদ্ধ বিষ মুক্ত শাক-সবজি উৎপন্ন করতে জৈব সার ব্যবহার করছে। উপজেলায় দফায় দফায় বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের ফলে কৃষকরা বার বার লোকসানে পড়লেও চলতি মৌসুমে আগাম শীতকালিন সবজি চাষাবাদ করে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। ধান চাষের পাশাপাশি কৃষকরা সবজির চাষ শুরু করেছে। কৃষকরা জমিতে সবজির চারা রোপন ও পরিচর্যা করছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শ ও তদারকিতে জমিতে শাক-সবজির চাষ করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন,কৃষকদেরকে চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি বিষমুক্ত সবজিসহ অন্যান্য ফসল চাষ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়ার কারনে উপজেলায় শীতকালিন সবজির চাষ শুরু করছে। আবহাওয়া অনুকূলে থাকলে সবজির ভাল ফলন হবে।

জন্মভূমি ডেস্ক November 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা টু শ্যামনগর ভেটখালী গামী প্রধান সড়কের নির্মাণের অগ্রগতি
Next Article পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় আমন ধানের নমুনা শস্য কর্তন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বরিশাল

দশমিনায় শীতকালীন সবজীর বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বরিশাল

দশমিনায় বিএনপির জন সমাবেশ অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?