By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় শীত মৌসুমের মুখরোচক খেজুরের রস পাওয়া দুস্কর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় শীত মৌসুমের মুখরোচক খেজুরের রস পাওয়া দুস্কর
বরিশাল

দশমিনায় শীত মৌসুমের মুখরোচক খেজুরের রস পাওয়া দুস্কর

Last updated: 2026/01/05 at 4:57 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামাঞ্চল থেকে শীত মৌসুমের মুখরোচক খেজুরের রস পাওয়া দুস্কর হয়ে গেছে। উপজেলায় হিমেল শীতল হাওয়া এবং ঘন কুয়াশার মধ্যেই খেজুরের রস পাওয়া যায়। তবে খেজুর গাছ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী রস মিলছে না। প্রাকৃতিক বিপর্যয় ও বিভিন্ন প্রতিকূলতার কারনে খেজুর গাছের সংখ্যা ধীরে ধীরে কমে গেছে। ফলে গাছে হাড়ি বাঁধলেও চাহিদা অনুযায়ী রস মিলছে না। খেজুর গুড়ের চাহিদা থাকলেও রস কমে যাওয়ায় ভাল গুড় পাওয়া যাচ্ছে না। খেজুর গাছ কালের বিবর্তনে বিলুপ্ত হতে চলছে। শীতকালে গ্রামের সাধারন মানুষের জীবন ও জীবিকার এবং বাড়তি আয়ের অন্যতম হিসাবে খেজুরের রস ছিল। গাছিরা শীত মৌসুমের শুরুতেই খেজুর গাছ কেটে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়তো। ঘন কুয়াশার চাদরে ঢাকা গ্রামের মেঠো পথ দিয়ে গাছিরা এক গাছ থেকে অন্য গাছের রস সংগ্রহ করতো। সারি সারি রসের হাড়ি দেখে সাধারন মানুষ আনন্দে আত্নহারা হয়ে যেত। কালের বিবর্তনে সেই দৃশ্য এখন আর আগের মতো চোখে পড়ছে না।
উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামাঞ্চলে এখন আর আগের মত খেজুর গাছ চোখে পড়ে না। গ্রামের রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ এখন আর নেই। আবাদি কিংবা অনাবাদি জমি ও বসতঘরের আশেপাশে খেজুর গাছ থাকলেও মানুষ তার নিজের প্রয়োজনে কেটে ফেলেছে। অনেকে গাছ কেটে জা¦লানী হিসাবে বা টাকার জন্য অল্প দামে বিক্রি করে দিয়েছে। ফলে কালের ক্রমে ধীরে ধীরে খেজুর গাছের সংখ্যা কমে গেছে। বানিজ্যিক ভাবে এই গাছটি কেউ রোপন করছে না। এই গাছ রাস্তা,বসতঘর,আবাদি কিংবা অনাবাদি জমির আশেপাশে প্রাকৃতিকভাবেই জন্মে থাকে। প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে গ্রামাঞ্চলে সারি সারি খেজুর গাছ ছিল। গ্রামের গাছিরা কুয়াশার চাদরে ঢাকা শীতের ভোরে খেজুরের রস সংগ্রহে নেমে পড়তো। এখন আর এই দৃশ্য চোখে পড়ে না।
উপজেলার ৭টি ইউনিয়নের প্রতি বছর শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে খেজুর গাছ কাটতে গাছিরা ব্যস্ত হয়ে পড়তো। গাছ কমে যাওয়ায় এখন আর আগের মত কেউ গাছ কাটছে না। ফলে গাছিদের রস সংগ্রহে খুব কম দেখা যাচ্ছে। ঘন কুয়াশায় পড়ে খেজুর রসের মন মাতানো সুমিষ্ট ঘ্রান আর দেখা মিলছে না। উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. মাহাবুল বলেন, শীত আসলেই খেজুর গাছ কেটে রস সংগ্রহের জন্য নেমে পড়তাম। খেজুর গাছ কাটার পর পরই গাছগুলোতে রসের হাড়ি পরিপূর্ন হয়ে যেত। এই রস আহরন করে গ্রামে গ্রামে খেজুরের মিঠা, পিঠা,পায়েসসহ নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করা হতো। পর্যাপ্ত পরিমানে রস না পাওয়ায় এখন আর আগের মত সেই ধরনের খাবার তৈরি করা যায় না। তবে ঐতিহ্য ধরে রাখতে উপজেলার গ্রামাঞ্চলে অনেক গাছি পরিবার এখনও খেজুর গাছ কেটে রস সংগ্রহ করছে। জলবায়ু পরিবর্তনের কারনে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় আগের মত রস পাওয়া যায় না। গাছিরা জানায়, খেজুর গাছ কমে যাওয়ায় অল্প সংখ্যক গাছ কাটা হয়। এতে এক হাড়ি রস আহরন করা হলে তার দাম প্রায় ৯ শত টাকার কম নয়। এত দাম দিয়ে কেউ রস কিনতে চায় না। তবে শখের বশে কেউ কেউ ক্রয় করে নিয়ে যায়। গ্রামাঞ্চলে শীতকালিন পিঠা উৎসবে খেজুরের রসের কোন পিঠাও তৈরি করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত গাছ না থাকায় রসের পরিমান কমে গেছে। ফলে শীত মৌসুমের মুখরোচক খেজুরের রস পাওয়া দুস্কর হয়ে গেছে।

জন্মভূমি ডেস্ক January 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন আটক
Next Article খুলনা অতিরিক্ত ডিআইজি’র তালা ও ডুমুরিয়া থানা পরিদর্শন
আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?