By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় সরিষার হলুদ ফুলে প্রকৃতিতে সবুজের ছোঁয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় সরিষার হলুদ ফুলে প্রকৃতিতে সবুজের ছোঁয়া
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

দশমিনায় সরিষার হলুদ ফুলে প্রকৃতিতে সবুজের ছোঁয়া

Last updated: 2025/02/08 at 2:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে বিনা চাষে আমনের জমিতে সরিষার চাষাবাদ করা হয়। ফসলি ক্ষেতে সরিষার হলুদ ফুলে প্রকৃতিতে সবুজের ছোঁয়া লাগায় মাঠে নতুন সম্ভাবনার দিগন্ত দেখা দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষকদেরকে কারিগরি প্রশিক্ষন দিয়ে চলতি মৌসুমে প্রায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বারি সরিষা-১৪ বীজ বিতরন করা হয়ে ছিল। কৃষকরা তাদের রোপা আমনের ফসলি জমিতে আমন ক্ষেতে বিনা সরিষার চাষাবাদ করেছে। বাড়তি কোন খরচ ছাড়াই কৃষকরা সরিষা চাষে লাভবান হবে। আমন জমিতে সরিষা চাষাবাদের ফলে তৈল ফসলের ঘাটতি পূরনে অসাধারণ একটি প্রযুক্তি। দশমিনা উপজেলা মূলতঃ কৃষি নির্ভর একটি উপজেলা হলেও কৃষি ও কৃষকরা এক অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদারকির মাধ্যমে কৃষকদেরকে কারিগরি ভাবে সার্বিক পরামর্শ প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় উপজেলার কৃষকদেরকে বিনা চাষে সরিষা আবাদের জন্য পরামর্শ দেয়া হয়। কৃষকরা ইতিমধ্যে আমন ক্ষেতে বিনা সরিষার হলুদ ফুলে প্রকৃতিতে সবুজের ছোঁয়া লেগেছে। সরিষা আগাম একটি সাথী ফসল হয়ে কৃষকদেরকে বাড়তি লাভের মুখ দেখাবে।
কৃষি অফিস সূত্রে জনা যায়, গত বছর কম জমিতে সরিষার চাষ করা হলেও এই বছর উপজেলায় বেশ কয়েক একর জমিতে সরিষার চাষ হয়। উপজেলার আলীপুরা ইউনিয়নের সফল সরিষা চাষি মোঃ ফয়সাল বলেন, চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় দ্বিগুন জমিতে সরিষা চাষ করা হয়। সরিষা চাষে বারি সরিষা-১৪ বীজ ব্যবহার করছি। আশা করছি আবহাওয়া অনুকুলে থাকলে এই বছর গত বছরের চেয়ে বিশি ফলন ও লাভ হবো। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের সরিষা চাষি মো.পারভেজ বলেন, এলাকয় জমিতে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। চলতি বছর এই প্রথম বারের মতো সরিষার চাষ করছি। আবহাওয়া অনুকুলে থাকলে এই বছর সরিষার ভালো ফলন আশা করছি। উপজেলাার বহরমপুর ইউনিয়নের সরিষা চাষী মো.শানু মুধা বলেন, এই বছর সরিষা আবাদ করছি। কোন খরচ না থাকা ও বিনামূল্যে বীজ পাওয়ায় জমিতে সরিষার চাষ করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, উপজেলায় এই বছর ৪০ একর জমিতে সরিষার চাষ করা হয়। কৃষি অফিস থেকে বিনামূল্যে বারি সরিষা-১৪ বীজ দেয়া হয়ে ছিল। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তাগন কৃষকদের সাথে থেকে সকল প্রকার পরামর্শ দিচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এই বছর সরিষা চাষিরা বাম্পার ফলন পাবেন ও লাভবানও বেশি হবেন। কৃষিই সমৃদ্ধি এবং কৃষিকে এগিয়ে নিতে অত্র উপজেলায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় অনিশ্চয়তার মধ্যে পড়া রাস্তা নির্মাণ সম্পন্ন
Next Article দশমিনায় কৃষকদের জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষন অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?