By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় স্বেচ্ছাসেবক দলের আহবায়কের পদ স্থগিত ও ছাত্রদলের যুগ্ন আহবায়ক বহিস্কার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় স্বেচ্ছাসেবক দলের আহবায়কের পদ স্থগিত ও ছাত্রদলের যুগ্ন আহবায়ক বহিস্কার
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

দশমিনায় স্বেচ্ছাসেবক দলের আহবায়কের পদ স্থগিত ও ছাত্রদলের যুগ্ন আহবায়ক বহিস্কার

Last updated: 2025/02/24 at 1:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সংগঠনিক পদ স্থগিত এবং কলেজ ছাত্রদলের এক নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় বহিস্কারাদেশ দেওয়া হয়। গত রবিবার রাতে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন আহবায়ক পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দশমিনা উপজেলা শাখার আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই বিষয় গত রবিবার রাতে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী বৈঠকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস’র আহবায়ক পদ স্থগিত করেন এবং সিদ্ধান্ত অনুমোদন করেন। স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সাথে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত ১১.৩০ মিনিটে বার্তা হিসাবে প্রকাশ করা হয়।
অপরদিকে সরকারী আবদুর রশিদ তালুকদার কলেজ শাখার ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জুবরাজের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ গত রবিবার রাতে এক জরুরী বৈঠকে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী এআরটি কলেজ শাখার যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জুবরাজকে সাংগঠনিক পদ থেকে বহিস্কারাদেশ দেওয়া হয়। সংগঠনের কোন নেতা কর্মীকে তার সাথে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন। উক্ত আদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার যুগ্ন আহবায়ক হারুন আর রশিদ’র স্বাক্ষরিত বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত ১১ টায় প্রকাশ করা হয়।
পটুয়াখালী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোন অন্যায় করবেনা অন্যায়কে প্রশ্রয় দিবেনা। দশমিনা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গিয়াছে। তাই সাংগঠনিক নিয়ম অনুসারে সভায় তার সংগঠনিক পদ স্থগিত আদেশ দেওয়া হয়।
পটুয়াখালী জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, ছাত্রদল সবসময় রাস্ট্রীয় ক্রান্তিকালে জনগনের পাশে থেকে কাজ করেছে। দশমিনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জুবরাজ’র বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় জরুরী সভায় তার সংগঠনিক পদ থেকে বহিস্কারের আদেশ প্রদান করা হয়।
দশমিনা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস বলেন, আমার সাংগঠনিক পদ স্থগিত করেছে। গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে দেখি। আমি দলের দূঃসময়ে নিবেদিত কর্মী হয়ে স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে রাজপথে থেকে মামলা ও হামলায় স্বীকার হয়েছি। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ভুল বুঝিয়ে আমার সাংগঠনিক পদ স্থগিত আদেশ দেন। আমার বিরুদ্ধে এটি একটি চক্রান্ত। অভিযোগের কোন ভিত্তি নেই। সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জুবরাজ’র মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
Next Article সুন্দরবনে শিকারের ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 29 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 30 minutes ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Online Desk 32 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 29 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 30 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 45 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?