By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দাকোপে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ: বিপাকে চাষিরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ: বিপাকে চাষিরা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ: বিপাকে চাষিরা

Last updated: 2025/03/12 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

বিধান চন্দ্র ঘোষ দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ইউরিয়াসহ বিভিন্ন সার বিক্রির অভিযোগ উঠেছে। পাইকারি ডিলার ও খুচরা বিক্রেতারা বিভিন্ন হাট-বাজারে এ অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে কৃষি কাজ চরম ভাবে ব্যাহত হচ্ছে। ফলে এলাকার হাজারো তরমুজ চাষি পড়েছেন চরম বিপাকে।
উপজেলা কৃষি অধিদপ্তর ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিসিআইসির মোট ১০ জন ও বিএডিসির ৪ জন মূল সারের ডিলার রয়েছে। এছাড়া ৮৫ জন খুচরা সার বিক্রেতা রয়েছে। সরকার প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য ২৭ টাকা, টিএসপি ২৭টাকা, এমওপি ২০ টাকা, ডিএপি ২১ টাকা নির্ধারণ করেছে। এ উপজেলায় মোট চাষ যোগ্য জমি রয়েছে ২০ হাজার ৮৮৩ হেক্টর। এপর্যন্ত তরমুজ চাষ হয়েছে ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে। এছাড়া বোরো ধান ২৯৩ হেক্টর, সূর্য্যমুখি ৩৫ ভূট্টা ২২ হেক্টর, বাঙি ৪৫ হেক্টর, গম ২ হেক্টর। ফলে এলাকার হাজারো কৃষকের সারের ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকদের এই চাহিদাকে পুজিঁ করে সরকারি ওই নিয়মনীতির তোয়াক্কা না করে রীতিমত সার বানিজ্য চালিয়ে যাচ্ছেন ডিলাররা। খোঁজ খবর নিয়ে জানা গেছে, উপজেলার চালনা, বাজুয়া, পোদ্দারগঞ্জ বাজার, কালিনগর, নলিয়ান বাজারসহ প্রত্যান্ত অঞ্চলের ছোট বাজারগুলোতেও সরকার নির্ধারিত ওই মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছেন ডিলার ও খুচরা বিক্রেতারা। সরকারী মূল্য তালিকা ঝুঁলানোর কথা থাকলেও তা মানা হচ্ছে না। আর কৃষকরাও বাধ্য হচ্ছেন অতিরিক্ত দামে সার কিনতে।
চুনকুড়ি এলাকার সাবেক ইউপি সদস্য কৃষক জীবনানন্দ মন্ডলসহ আরো অনেকে জানান, এবছর উপজেলা কৃষি অধিদপ্তরের তৎপরতার কারণে কৃষক ঠকানো অবৈধ ভেজাল বীজ ব্যবসায়ীরা সুবিধা নিতে পারেনি। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের অনেক বেশি দামে বিভিন্ন সার বিক্রি হওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সারের দোকানে গেলে প্রথমে বলে সার নেই। সারের সংকট চলছে। পরে প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩ থেকে ৪ টাকা বেশি দাম নিয়ে সার দেয়। সত্য কথা বলতে বর্তমানে কৃষিতে ফসল উৎপাদন বেশ চ্যালেঞ্জ হয়ে পড়েছে। কৃষককে বিভিন্ন ভাবে ঠকানো হচ্ছে। যেমন ভেজাল বীজ, ভেজাল কীটনাষক, ভেজাল সারে বাজার সয়লাব। আর বিশেষ প্রয়োজনে অনেক বেশি দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। কৃষকদের সাথে সার ব্যবসায়িরা লুকোচুরি খেলা চালিয়ে যাচ্ছেন বলে তারা অনেকেই মন্তব্য করেন। এতে কৃষি কাজ চরম ভাবে ব্যাহত হচ্ছে। কৃষি ও কৃষকের স্বার্থে কৃষির উৎপাদন বাড়াতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সাহেবের আবাদ এলাকার ইউপি সদস্য কৃষক বিশ^জিত রায় বলেন, পোদ্দারগঞ্জ বাজারের এক সার ব্যবসায়ীর কাছ থেকে ভেজাল জৈব সার কিনে ব্যবহার করায় ৮/১০ জন কৃষকের তরমুজ গাছ মারা গেছে। পরে তারা ক্ষতিগ্রস্থ কৃষকদের আবার নতুন করে সার বীজ দিয়েছে।
জয়নগর এলাকার হাফিজুর রহমান হাফিজ জানান, ফসল উৎপাদন মৌসুমে ডিলার ও খুচরা বিক্রেতারা প্রথমে কৌশলে সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করে। পরে এলাকার অধিকাংশ কৃষি নির্ভরশীল কৃষক ফসল উৎপাদন প্রয়োজনে উক্ত প্রতিষ্ঠান থেকে বাধ্য হয় চড়া দামে সার বীজ কিনতে। এতে এলাকার হাজারো কৃষক আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। কৃষক বাচানোর স্বার্থে এবং কৃষকরা যাতে নায্য মূল্যে সার বীজ পায় সে জন্য তিনি সম্প্রতি প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগও করেছেন বলে জানান।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তরমুজ চাষের শুরুতেই ভেজাল বীজ কিনে প্রতারিত ও অতিরিক্ত দামে সার না কিনতে এবং কোন ডিলার বা খুচরা বিক্রেতা সারের সরকার নির্ধারিত মূল্যের বেশি দাম নিলে আমাদের জানাতে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন সারের দোকানে নিয়মিত মনিটরিং চলছে। সঠিক তথ্য প্রমান পেলে ওই সার ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিলুপ্তির পথে সাতক্ষীরার শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
Next Article চিংড়ি চাষে উপকূলীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চাষী রিপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁপছে সাতক্ষীরার ২২ লাখ মানুষ ১ মাসে ১০ভূমিকম্প ‌

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?