By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দাকোপে আমন ধানের বাম্পার ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে আমন ধানের বাম্পার ফলন
খুলনা

দাকোপে আমন ধানের বাম্পার ফলন

Last updated: 2026/01/06 at 4:51 PM
জন্মভূমি ডেস্ক 1 month ago
Share
SHARE

দাম কম হওয়ায় চাষীরা হতাশ

বিধান চন্দ্র ঘোষ, দাকোপ (খুলনা)  :  আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বারের তুলনায় এবার খুলনার দাকোপের সর্বত্রই আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতি মধ্যেই আমন ধান কাটার ধুম পড়ে গেছে। কিন্তু বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ বছর মোট ১৯ হাজার ২৩০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এর মধ্যে উপসি ১৮ হাজার ৭৮৫ হেক্টর, স্থানীয় জাত ৩৯০ হেক্টর ও হাইব্রিড ৫৫ হেক্টর। বর্তমানে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালি পাকা ধান। ধানের ভারে যেন নুয়ে পড়েছে বেশিরভাগ জমির ধান গাছ। ইতি মধ্যেই বেশির ভাগ জমির ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন সবচেয়ে ভাল হয়েছে। বিঘা প্রতি ধানের ফলন হচ্ছে ২৮ থেকে ৩০ মণ। তবে সবচেয়ে ভালো ফলন হয়েছে উফসি ব্রি ধান ৮৭, ২৩, ১০৩, ১০, ও ৯৩, ৯৪ ও ৯৫ জাতের। এ উপজেলার অধিকাংশ কৃষকের প্রধান ফসল আমন। কৃষকরা ধান বিক্রি করে সারা বছরের ধার দেনা শোধ করে, বাদবাকিঁ ধান বছরের খাবার যোগান দেওয়ার জন্য গোলায় মজুদ করে রাখে। এছাড়া ছেলে মেয়েদের গরম কাপড়, স্কুল-কলেজের খরচ ও জমির খাজনা পরিশোধসহ ধান বিক্রি করে সাধারনত সারা বছরের এ সকল ব্যায়ভার বহন করে কৃষকরা। কিস্তু ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।
পানখালী এলাকার কৃষক নীল কোমল রায় বলেন, এবার তিনি ৬ বিঘা জমিতে ব্রি ১০ ২৩ ধানের চাষ করেছেন। এতে তার বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়েছে। ৫০ শতকের বিঘা প্রতি ধান পেয়েছেন ২৮ থেকে ৩০ মন। বাজারে ধানের দাম অনুসারে খরচ বাদে তার ১৯ থেকে ২০ হাজার টাকা লাভ থাকবে। তবে সার ও কীটনাশকসহ অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এবারে উৎপাদন খরচ বেশি হয়েছে।
ধানের ব্যবসায়ী পানখালী এলাকার শফিকুল ইসলাম জানান, চালনা বাজারে বুধবার সাপ্তাহিক হাটে তিনি কৃষকের কাছ থেকে নতুন ২৩ ধান ১০৫০ থেকে সাড়ে ১১০০ টাকা মন, আর ১০ ধান ১১০০ থেকে সাড়ে ১১৫০ টাকা মন কিনেছেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বারের তুলনায় এবার আমনের খুব ভালো ফলন হয়েছে। তা ছাড়া পোকা মাকোড়ের এবং ইঁদুরের আক্রমনও অনেক কম ছিলো এবং সারের দামও অনুকুলে ছিলো। কৃষকরা আগের তুলনায় অনেক সচেতন হয়েছে বিধায় ভাল ফলন সম্ভব হয়েছে। উচ্চ ফলনশীল আগাম জাতের ধানের ফলন অনেক বেশি হওয়ায় আগামী মৌসুমে এ ধানের আবাদ বাড়বে বলে তিনি মনে করেন।

জন্মভূমি ডেস্ক January 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমাকে খুশি রাখতে হবে, মোদির উদ্দেশে ট্রাম্প
Next Article ফকিরহাটে কনকনে শীতে স্থবির হয়ে পড়ছে স্বাভাবকি জীবনযাত্রা
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল (৩৫) নামে এক যুবক আহত, ঢাকায় স্থানান্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?