By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে ইউপি চেয়ারম্যান পঞ্চাননের বিরুদ্ধে অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে ইউপি চেয়ারম্যান পঞ্চাননের বিরুদ্ধে অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে ইউপি চেয়ারম্যান পঞ্চাননের বিরুদ্ধে অভিযোগ

Last updated: 2025/02/22 at 4:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বি.সি.আই.সি অনুমোদিত পাইকারি সার ডিলারের লাইসেন্স বাতিল চেয়ে উপজেলা সার ও বীজ মনিটনিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। সম্প্রতি উপজেলার জয়নগর এলাকার মৃত আরশাদ মোড়লের ছেলে হাফিজুর রহমান হাফিজ এ লিখিত অভিযোগটি করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নম্বর কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক পঞ্চানন কুমার মন্ডল দলীয় প্রভাব খাটিয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বি.সি.আই.সি) থেকে তার মেসার্স লোকনাথ ট্রেডার্সের নামে কামারখোলা ইউনিয়নের পাইকারি সার ডিলারের লাইসেন্স নেয়। কিন্তু লাইসেন্স গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন ওয়ার্ডের ডিলারদের সঙে যোগসাজসে অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছেন। আবার উৎপাদন মৌসুমে বেশি দামে বিক্রের জন্য কৌশলে সার মজুদও রাখেন। আর ওই এলাকার অধিকাংশ কৃষি নির্ভরশীল কৃষক ফসল উৎপাদন প্রয়োজনে উক্ত প্রতিষ্ঠান থেকে বাধ্য হয় চড়া দামে সার বীজ কিনতে। এতে ওই এলাকার হাজারো কৃষক আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ ও তার ক্ষমতার অপব্যবহারে চরম হয়রানির সম্মুখিন হচ্ছেন। কৃষক বাচানোর স্বার্থে এবং কৃষকরা যাতে নায্য মূল্যে সার বীজ পায় সে জন্য হাফিজুর রহমান হাফিজ এ লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান।
এবিষয়ে জানার জন্য ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডলের ব্যবহৃত মুঠো ফোনে বাব বার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। জানা গেছে তার নামে বিএনপি কার্যলয় ভাংচুরের মামলা থাকায় পলাতক রয়েছেন।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, উপজেলা সার ও বীজ মনিটনিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা বরাবর করা লিখিত অভিযোগটি ব্যবস্থা নেওয়ার জন্য আমার কাছে এসেছে। আগামী সার ও বীজ মনিটনিং কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হবে। যেহেতু সার বীজের সঙে কৃষি অধিদপ্তর জড়িত সেহেতু অন্য কাউকে দিয়ে সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩
Next Article ভেড়ামারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
যশোর

বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আনসার-ভিডিপিকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

By Nayon Islam 28 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?