By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ কারেন্ট জালের রমরমা ব্যবসা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ কারেন্ট জালের রমরমা ব্যবসা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে প্রকাশ্যে চলছে নিষিদ্ধ কারেন্ট জালের রমরমা ব্যবসা

Last updated: 2024/08/03 at 4:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্তের আশঙ্কা

বিধান চন্দ্র ঘোষ দাকোপ (খুলনা) : প্রশাসনের নাকের ডগায় খুলনার দাকোপের বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। এতে দেশীয় প্রজাতীর মাছ যেমন বিলুপ্ত হচ্ছে তেমনি মাছের প্রজনন ক্ষমতাও হ্রাস পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাকারবারীরা নিষিদ্ধ কারেন্ট জাল এনে উপজেলা সদর চালনা বাজার, বটবুনিয়া বাজার, কালিনগর বাজার, নলিয়ান বাজার ও বাজুয়া বাজারের জাল-সুতা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকে। এছাড়া সুন্দরবনের কিছু অসাধু মৎস্য শিকারীদের কাছেও। এসব বাজারের অবৈধ ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা না করে প্রতিদিন নিষিদ্ধ কারেন্ট জাল প্রকাশ্যে নিম্নে কেজি প্রতি ১০০০ থেকে ১৫০০টাকা আর সর্বোচ্চ ২৫০০ থেকে ৩০০০ টাকা দরে বিক্রি করছে। আর এ জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এলাকার কতিপয় ব্যক্তি সাগর, নদী ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলে পোনা আহরণসহ মৎস্য সম্পদ ধ্বংস করে চলেছে। এছাড়া টোনা জাল, দুয়ারি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালেও। এতে করে জলাশয় থেকে যেমন দেশীয় বিভিন্ন প্রকারের মাছ বিলুপ্ত হচ্ছে তেমনি মাছের প্রজনন ক্ষমতাও হ্রাস পাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার বিভিন্ন বাজারের সুতা পট্টিতে অবাদে বিক্রি হচ্ছে নিষিদ্ধ এ কারেন্ট জাল। প্রশাসন অনেকটা যেন দেখেও না দেখার ভান করার মত অবস্থা। সচেতন মহলের অভিযোগ দীর্ঘদিন পর পর লোক দেখানো মৎস্য অধিদপ্তরের অভিযানে সামান্য কিছু নিষিদ্ধ কারেন্টজাল আটক করলেও কর্মকর্তাদের গাফিলতির কারনে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষন আইন সঠিক ভাবে বাস্তবায়ন না হওয়ায় শুধু কাগজ কলমে থাকছে সীমা বদ্ধ থাকছে। পাশাপাশি একই ভাবে চলছে নেটজালেরও ব্যবসা। এসব নিষিদ্ধ জালের ক্ষতিকর বিষয়ে সম্প্রতি জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায়ও বক্তরা তুলে ধরেছেন।
এবিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় জানান, বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল এখন প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এ জাল দিয়ে খাল বিলের ছোট ছোট মাছ ধরা হচ্ছে। যার প্রমান মাছ বাজারে গেলে চোখে পড়ে। এতে একদিকে যেমন দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত হচ্ছে অন্যদিকে মাছের প্রজনন ক্ষমতাও হ্রাস পাচ্ছে। আবার মানুষের আমিষের চহিদা পূরনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এসব অবৈধ ব্যবসায়ী ও সীমান্তবর্তী এলাকা থেকে কারেন্ট জাল আনা চোরাকারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে এ জাল বিক্রি করা বন্ধ হবে বলে তিনি মনে করেন।
এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনবল সংকটের কারণে সব কাজ একা করতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জাল প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহায়তায় দ্রুত অভিযান শুরু করা হবে। আর অবৈধ ব্যবসায়ী ও এর সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে। এ ছাড়া আমাদের অভিযানও অব্যহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় শিক্ষকদের মানববন্ধন-মৌন মিছিল
Next Article গণজাগরণ শুরু, আন্দোলন বিজয় দ্বারপ্রান্তে: ফখরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?