By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দাকোপে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দাকোপে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দাকোপে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

Last updated: 2025/09/27 at 2:47 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু বিরুদ্ধে ব্যাপক ঘুষ দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি গত ফেব্রুয়ারি মাসে যোগদান করে কালিনগর ক্লাষ্টারের দায়িত্বে আসার পর এ পর্যন্ত কৌশলে হাতিয়ে নিয়েছেন স্লিপ বরাদ্দের ও শিক্ষকদের সাব ক্লাষ্টার প্রশিক্ষণের কয়েক লক্ষ টাকা।
সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উক্ত বিদ্যালয়গুলো ৪টি ক্লাষ্টারে বিভক্ত। এর মধ্যে কালিনগর ক্লাষ্টারের দায়িত্বে রয়েছেন ওই সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু। চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে বিদ্যালয় প্রতি স্লিপ বরাদ্দের ৫০ হাজার টাকা করে সরকারি অনুদান পায়। এর মধ্যে কালিনগর ক্লাষ্টার ভূক্ত ৩২টি বিদ্যালয়ও অনুরুপ অনুদান পায়। কিন্তু উক্ত স্লিপের ওই বরাদ্দের প্রথম কিস্তি ৩৫ হাজার টাকা উত্তোলন করতে চেকে স্বাক্ষর বাবদ বিদ্যালয় প্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকা অগ্রিম ঘুষ নিয়েছেন ওই কর্মকর্তা। বাকি ১৫ হাজার টাকা উত্তোলনে ২য় কিস্তিতেও অনুরুপ ভাবে টাকা নিয়েছেন তিনি। এছাড়া গত মার্চ মাসে সাব ক্লাষ্টার প্রশিক্ষণে ৩২টি বিদ্যালয়ের শিক্ষকদের হাজিরা সিটে স্বাক্ষর নিলেও তাদের সম্মানি ভাতা না দিয়ে তিনি নিজে আত্মসাত করেছেন। তাছাড়া বিদ্যালয় পরিদর্শনের নামেও শিক্ষকদের হয়রানি নির্যাতনসহ নানা অজুহাতে টাকা আদায় করেন। কয়রা উপজেলায় একই পদে দায়িত্বে থাকাকালিন উল্লেখিত অনিয়ম দূর্নীতিসহ প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় এক শিক্ষকের জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর করা অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় ইসলামুল হক মিঠু বিরুদ্ধে বিভাগিয় মামলা রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিনগর ক্লাষ্টারের একাধিক শিক্ষক এ প্রতিবেদকে জানান, বিদ্যালয় প্রতি স্লিপ বরাদ্দের ৫০ হাজার টাকা ২ কিস্তিতে উত্তোলনে প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা ঘুষ নিয়েছেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু। এছাড়া সাব ক্লাষ্টার প্রশিক্ষণে ৩২টি বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি ভাতা না দিয়ে তিনি নিজে আত্মসাত করেছেন। আর বিদ্যালয় পরিদর্শনকালে বিভিন্ন অজুহাতে ভীতিকর পরিস্থিতি ও অযৌতিক কারণ দেখিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে আদায় কারা হয় উৎকোচের টাকা। তাছাড়া অপ্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে শিক্ষকদের হয়রানির উদ্দেশ্যে শো-কজ করা হয়। টাকা দিলে শো-কজের জবাব মাফ হয়ে যায়। আর টাকা না দিলে বিভিন্ন মামলার ভয়ভীতি দেওয়া হয়।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিক্তা মিস্ত্রি বলেন, আমার কাছে কালিনগর ক্লাষ্টারের অনেক শিক্ষক ওই কর্মকর্তার সিমাহীন ঘুষ দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন। আমি বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাদের জানিয়েছি।
এবিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আসল ঘটনা হলো এক শিক্ষক নিয়ম বহির্ভুত বদলি হয়েছে। এবিষয়টি অনেক দুর অবদি গড়িয়েছে। সে এখন চিন্তা করছে আমি এসব ঘটিয়েছি। তাই সে আমার বিরুদ্ধে এসব বানোয়াট ঘটনা রটাচ্ছে।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপ্পল বিশ^াস বলেন, এবিষয়ে আমার কাছে এখনো কোন শিক্ষক লিখিত অভিযোগ করেনি। যদি লিখিত অভিযোগ করে তাহলে তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জন্মভূমি ডেস্ক September 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা প্রতিমা
Next Article যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?