By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দাপুটে কামব্যাকে বলিউডে বছরজুড়ে মন কাড়লেন যে তারকারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > তাজা খবর > দাপুটে কামব্যাকে বলিউডে বছরজুড়ে মন কাড়লেন যে তারকারা
তাজা খবরবিনোদন

দাপুটে কামব্যাকে বলিউডে বছরজুড়ে মন কাড়লেন যে তারকারা

Last updated: 2024/01/01 at 1:16 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এসেছে নতুন বছর—২০২৪। বলি পাড়া থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি সুসময় বয়ে আগের বছর। তাই নতুন বছরেও পুরোনো বছর যেন ফিরতে চাইছে। ২০২৩ সাল বলিউডে সুসময় বয়ে এনেছে। ব্যবসা করেছে দক্ষিণী ও হিন্দি সিনেমা। একের পর এক তারকাদের দাপুটে প্রত্যাবর্তনে দর্শকদের প্রত্যাশার পারদ আরও চড়েছে।

সেই তালিকায় শাহরুখ খানের পাশাপাশি আছেন দেওল পরিবারের তিন তারকা। যাদের মধ্যমণি ছিলেন কারিনা কাপুর।

এছাড়া অতিমারি কাটিয়ে ডুবন্ত বলিউডের রাশ একা হাতে টেনেছেন শাহরুখ খান। হিন্দি সিনে ইন্ডাস্ট্রি যখন দক্ষিণাত্যের বিনোদুনিয়ার কাছে পর পর ধাক্কা খাচ্ছে, তখন ‘পাঠান’, ‘জওয়ান’ দিয়ে বলিউডের সুসময় ফিরিয়েছেন তিনি। আগের দুটি সিনেমার মতো বক্স অফিসে ‘ডানকি’ বিজয়রথ ছোটাতে না পারলেও বড়দিনের সপ্তাহান্তে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। ‘ডানকি’ ষোলো কলা পূর্ণ করতে না পারলেও এবছর ২৫০০ কোটি টাকা আয় করে ফেলেছেন কিং খান।

চলতি বছর বাদশার দাপুটে প্রত্যাবর্তনে বলিউডের বক্সঅফিসে কাঁপন ধরছে। এর শুরুটা হয়েছে জানুয়ারি মাসে ‘পাঠান’ রিলিজ দিয়ে। হাজার কোটির বেশি ব্যবসা করা ছবির সুবাদে শাহরুখ বুঝিয়ে দিয়েছিলেন যে, ‘পিকচার অভি বাকি হ্যায়…।’ তারপর ‘জওয়ান’ এল, ১১০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়ল।

এদিকে ২০২৩ সালেই দেওলদের ভাগ্যচক্র ঘুরেছে। কাপুর, খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। চলতি বছরের জুলাই মাসে ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’তে অভিনয় করে দেওলদের ভাগ্যের চাবিকাঠি খুলে দিয়েছিলেন বাবা ধর্মেন্দ্র।

সেই ছবি সপ্তাহ খানেক রমরমিয়ে ব্যবসা করেছে। তার রেশ ধরেই ১১ আগস্ট মুক্তি পায় সানি দেওলের ‘গদর ২’। যা কিনা ব্যবসার নিরিখে সানির ৪০ বছরের ফিল্মি ক্যারিয়ারে এখনও পর্যন্ত সবথেকে বড় ব্লকবাস্টার সিনেমা।

ধর্মেন্দ্রর ‘রকি অউর রানি কি প্রেমকাহানী’ যেখানে তিন সপ্তাহে ৩০০ কোটির ক্লাবে ঢুকেছিল, সেখানে মাত্র ১ সপ্তাহেই কামাল দেখায় ‘ঢাই কিলো কা হাত’! ৩০০ কোটির ব্যবসা করে ফেলে সানি দেওলের ‘গদর ২’। আর বছরের শেষে ‘অ্যানিম্যাল’ ছবির সুবাদে ষোলো কলা পূর্ণ করলেন ববি দেওল।

অপরদিকে বলিউডে দুদশক কাটিয়ে ফেললেও ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই কারিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে খেলা ঘোরালো চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’। সিঙ্গেল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন কারিনা।

করেস্পন্ডেন্ট January 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন বইয়ের ঘ্রাণে উল্লাসে মাতোয়ারা প্রায় চার কোটি শিক্ষার্থী
Next Article তাপমাত্রা কমে আরও বাড়তে পারে শীত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়তাজা খবর

সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবররাজনীতি

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?