
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার দেয়াড়া মধ্যপাড়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে মঙ্গলবার সকাল ১০টায় কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ (এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষির বিস্তার কর্মসূচির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কিশোর আহমেদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিন শামিম, কৃষি সম্প্রসারণ অফিসার মো: মেহেদী হাসান বক্তব্য রাখেন। কৃষি তথ্য সার্ভিস খুলনার এআইসিও মো: আব্দুর রহমানের সঞ্চলনায় বক্তরা বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায়, আয় বর্ধনমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।