
বিজ্ঞপ্তি : দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য মোঃ রবিউল হাসান সবুজের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে খুলনা জেলা বিএনপি।
নেতৃবৃন্দ বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সেনহাটি ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম-সম্পাদক গাজী এনামুল হাসান মাসুমকে আটকের উদ্দেশ্যে গিয়েছিল পুলিশ। এঘটনার গতকাল শনিবার (২৪ জুন) তার গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রনেতা রবিউল হাসান সবুজের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।