By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দিঘলিয়ায় ব্রাহ্মগাতী সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > দিঘলিয়ায় ব্রাহ্মগাতী সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ
Uncategorized

দিঘলিয়ায় ব্রাহ্মগাতী সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

Last updated: 2024/12/20 at 5:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়নের ব্রহ্মগাতী সরকারি বিল রাস্তার দুই পাশের সামাজিক বনায়নের গাছ কর্তৃপক্ষের চোখের আড়ালে কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের সরকারি বিলের রাস্তার পাশে বন বিভাগের পৃষ্ঠপোষকতায় ১১ সদস্যের কমিটি গঠন করে সামাজিক বনায়ন করা হয়। রাস্তার পাশ দিয়ে কড়াই, মেহগুনি, কালি বাবলাসহ নানা জাতের বনজ গাছ রোপন করা হয়। কিন্তু সামাজিক বনায়ন কমিটির কতিপয় স্বার্থান্বেষী সদস্য এলাকার একটি মহলের সাথে আঁতাত করে কয়েক হাজার টাকার গাছ লুটপাট ও বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, কিছু গাছ উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ উদ্ধার করে উপজেলায় নিয়ে এসেছে। কিছু গাছ কয়েক জায়গায় স্তুপ করে রাখা হয়েছে। যে কাঠের লকগুলো হাজীগ্রামের কাঠ ব্যবসায়ী মোঃ হাসানের নিকট বিক্রি চুক্তি করেছে ব্রহ্মগাতী গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র মোঃ কামরুল ইসলাম নামক জনৈক ব্যক্তি। তিনিও সামাজিক বনায়ন কমিটির একজন সদস্য। কমিটির ১১ সদস্যগণ হলেন ব্রহ্মগাতী গ্রমের মৃত আঃ গফুর শেখের পুত্র শেখ মারুফুল ইসলাম, মৃত আকছের শেখের পুত্র ওসমান শেখ, মোক্তার শেখের পুত্র মোদাচ্ছের শেখ, মৃত নজরুল শেখের পুত্র কামরুল ইসলাম শেখ, বাহাদুর শেখের পুত্র আবু বক্কার শেখ, মুনসুর শেখের পুত্র গোলাম নবী শেখ, সেকেন্দার শেখের পুত্র নাসির শেখ, আমানত শেখের পুত্র শওকাত শেখ, ইব্রাহিম শেখের পুত্র মিনার শেখ, গহর শেখের পুত্র মিন্টু শেখ ও দিঘলিয়ার জনৈক মাহবুর শেখ।
ব্রহ্মগাতী গ্রামের মনিরুল মোড়ল সুতিরকুল বাজার ব্যবসায়ী বলেন, আমাকে কয়েকজন এসে গাছ কাটার ব্যাপারে জানানোর পর আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। বন কর্মকর্তাকে কয়েক দফায় জনিয়েছি, সাংবাদিকদের জানিয়েছি। সকলে লোক পাঠিয়ে সত্যতা পেয়েছেন। এ ব্যাপারে সামাজিক বনায়ন কমিটির কতিপয় সদস্যদের সাথে কথা বললে তারা দায় এড়িয়ে একে অন্যকে দোষারোপ করেন। এ বিষয় দিঘলিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন সামাজিক বনায়ন কমিটির কতিপয় সদস্যের উপস্থিতিতে দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে বলেন, কমিটির সদস্যরা কেউ দায় এড়াতে পারেননা। তারা গাছ কেটে বিক্রি করেছেন কিন্তু আমাকে জাননি। বনের গাছের সিংহভাগ অর্থের দাবীদার তারা। তারাই এ সম্পদের রক্ষক ভক্ষক নন। আমি কিছু গাছ উদ্ধার করে উপজেলায় নিয়ে রেখেছি। বাকী গাছগুলো উদ্ধার হয়েছে। উপজেলায় নিয়ে যাব। দোষীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেয়া হবে।
সমিতির সদস্য মন্টু শেখ বলেন, কমিটির কয়েকজন সদস্য এভাবে গাছ কেটে বিক্রি করেছে। এরাই শুধু নয়। দীর্ঘদিন যাবত এ মহল প্রভাবশালীমহলের সাথে আঁতাত করে গাছ কেটে বিক্রি করে আসছে। তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা উচিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে ট্রলির চাপায় নিহত ২
Next Article ডুমুরিয়ার গুটুদিয়ায় ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 4 days ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?