
বিজ্ঞপ্তি : দিঘলিয়া উপজেলায় দেয়াড়া গ্রামবাসীর আয়োজনে শুক্রবার বিকাল ৫ ঘটিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন ধারার প্রচার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৫নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ শিকদারের সভাপত্বিতে ও ফোরকান আহমেদ রনির পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ন।
এ সময়ে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, ফিরোজ মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, শেখ মকবুল হোসেন, রওশান আরা রিনি, জামাল শেখ, বিল্পব খান, হান্নান তালুকদার, ফিরোজ শেখ, দানিস চৌকিদার, আসাদ শেখ, শেখ দারা, এ বি এম তুরান, জাহিদুর রহমান, তহিদ মোল্লা, কামরুল শেখ, কবির শেখ, সোহেল আরমান, পাখী বেগম, সাজন, রীনা, সাফিয়া বেগম, আমেনা বেগম, আনু, সালেহ বেগম, শাহিদুল চৌধুরী, মো: সাদ্দাম মল্লিক, নজরুল ইসলাম প্রমুখ।