By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দিঘলিয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হলো স্বামী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দিঘলিয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হলো স্বামী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হলো স্বামী

Last updated: 2024/07/08 at 8:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল নিবাসী আমারুল গাজীর পুত্র রমজান গাজী (৩০) স্ত্রী প্রিয়া (২৫) এর পরকীয়া প্রেমের বলি হয়েছে। সে বিষ পানে খুমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিরবিদায় নিয়েছে পৃথিবী থেকে। তবে রমজানের পরিবারের সদস্যদের দাবী রমজানকে ডেকে বাড়িতে নিয়ে বিষ পানে হত্যা করা হয়েছে।
মৃত রমজান গাজীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত রমজান গাজী (৩০) দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর চন্দনীমহল গাজীপাড়া নিবাসী আমারুল গাজীর পুত্র। রমজান গাজীর মুসলিম শরিয়াহ অনুযায়ী আনুমানিক ৮ বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের হারুন মোল্যার কন্যা প্রিয়া (২৫) এর সাথে। বিবাহের কয়েক বছর পর তাদের একটা পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমান মৃত রমজানের পুত্র আরিয়ান গাজীর বয়স ৬ বছর। এর মধ্যে রমজানের স্ত্রী প্রিয়া গোপন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনা জানাজানির পর রমজানের স্ত্রী মাস খানেক আগে কাউকে না জানিয়ে শিশু সন্তানকে ছেড়ে স্বামীর সংসার ত্যাগ করে নিরুদ্দেশের পথে পাড়ি জমায়। পরবর্তীতে রমজান তার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে দিঘলিয়া থানায় একটা জিডি করে।
ঘটনার কয়েকদিন আগে রমজানের শশুর রমজানকে ফোন করে জানায় রমজান তাদের বাড়ি গেলে তার মেয়ের সাথে রমজানকে মিলিয়ে দিবে। রমজান তার স্ত্রীর টানে ও ছেলের ভবিষ্যৎ চিন্তা করে গত ৫ জুলাই ছুটে যায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামে শশুর বাড়িতে। কিন্তু রমজান তার শশুর বাড়ি গেলে তার স্ত্রী প্রিয়া সাফসাফ জানিয়ে দেয় প্রিয়া তার স্বামীকে তালাক দিয়ে অন্য একজনকে বিবাহ করেছে। সে আর রমজানের সাথে সংসার করবেনা। এ কথা প্রিয়ার মুখে শুনে রমজান মনের কষ্ট সহ্য করতে না পেরে সেই বাড়িতে থেকে বিষ পান করে। রমজানকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যায়। মৃত্যুকালে তার পাষন্ড স্ত্রী কাছে উপস্থিত ছিল। এমনই দাবী রমজানের শশুর বাড়ির সদস্যদের। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে রমজানের এই অকাল মৃত্যু মনের থেকে কেউ মানতে পারছে না। কারণ রমজান অর্থশালী না হলেও এলাকার নারী-পুরুষ সর্বমহলের কাছে খুবই প্রিয় মানুষ ছিল। যেটা প্রমাণ দিয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সেদিন নেমেছিল দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের নারী-পুরুষের ঢল। তাদের ইচ্ছা তাদের এই প্রিয় মানুষটিকে একনজর দেখার। কিন্তু তার সাথে যে মেয়েটি এত বছর ঘর করল সে বুঝতে পারলনা। আর বুঝবে কি করে। পরকীয়ার টানে রমজানের স্ত্রী প্রিয়া তো অবেগে লিপ্সায় মহান্ধ হয়ে গেছে। সবার এখন একটায় জিজ্ঞাসা রমজানের মৃত্যু রহস্য নিয়ে। রমজানের মৃত্যু বিষ পানে আত্মহত্যা না বিষ পান করিয়ে হত্যা? মৃত রমজানের পরিবারের পক্ষ থেকে জানানো হয় কেএমপি সোনাডাঙ্গা মডেল থানায় পুলিশের পক্ষ থেকে একটা অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। রমজানের অপমৃত্যু হয়নি। তাকে বিষ পানে হত্যা করা হয়েছে। আমরা অতি শিঘ্রই মামলা করব।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় অজ্ঞাত লাশ উদ্ধার
Next Article পাইকগাছায় নবপল্লব শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 4 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?