By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দিঘলিয়ার কোলাহাটে ইজারাদারের অনিয়ম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দিঘলিয়ার কোলাহাটে ইজারাদারের অনিয়ম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ার কোলাহাটে ইজারাদারের অনিয়ম

Last updated: 2023/06/14 at 12:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মাছ বাজার মন্দা : বাড়ছে ক্ষোভ

জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলাহাটে ইজারাদারের অনিয়ম অব্যাহত রয়েছে। বাজারের প্রতিষ্ঠিত  মাছ ব্যবসায়ীকে দেওয়া হয়নি তাদের জন্য নির্ধারিত ব্যবসার জায়গা। উপজেলা প্রশাসন নিরবতা পালন করছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেয়া হয়নি কোন পদক্ষেপ। এতে করে একদিকে ব্যবসায়ীদের ওপর ক্ষোভ বিরাজ করছে ও বাজারে এক ধরণের মন্দাভাব দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, ইজারাদার  গাজীরহাট ইউপি মেম্বরের ভাইপো এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুনজর থাকায় প্রভাব বিস্তার করায় স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে মুখ খোলার সাহস পায়না। বাজারের একাধিক সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ীরা ইজাদারকে টাকা না দেওয়ার জের ধরে ক্ষিপ্ত হয়ে বাজারের মাছ চান্দির মধ্যে কাঁচামাল ব্যবসায়ীদের বসানো হয়েছে। আর মাছ ব্যবসায়ীরা নদীরপাড়ে রাস্তায় উপর দোকান বসিয়ে নানা সমস্যার মধ্যে কোন রকমে মাছ বিক্রি করছেন। মাছ ব্যবসায়ীদের জায়গা পরিবর্তন করায় বাজার মন্দাভাব বিরাজ করছে। এতে ব্যবসায়িক ও আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে অভিযোগ করার পরও উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সূত্রে জানা গেছে, গাজীরহাট ইউনিয়নের কোলাহাটের ১৪৩০ বাংলা বছরের জন্য ইজারা নেন  মোঃ সাহিদ মোল্লা। ইজারা নেয়ার পর ১০-১২ জনকে শেয়ার নিয়ে কোলাহাট পরিচালনা করছেন  তিনি।  ইতিমধ্যেই অর্থ দাবির ঘটনায় বিতর্কিত হয়ে পড়েছেন তিনি।

কোলা হাটের মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেন, আমরা ৩০-৩৫ বছরের বেশি কোলাহাটে মাছ বিক্রি করি। নতুন ইজারাদার হাট নেওয়ার পর আমাদের  মাছ ব্যবসায়ীদের কাছে খাজনা বাদে বাড়তি দোকান প্রতি ২ হাজার ৫শ টাকা দাবি করে। এমনকি বাড়তি টাকা না দিলে কোলাহাটে ব্যবসা করতে দেয়া হবে না বলে জানায়।  ৩৭ মাছ ব্যবসায়ী ক্ষতির শিকার হচ্ছেন।

কোলা হাটের ইজারাদার মোঃ সাহিদ মোল্লা বলেন, ড্রামের পানির জন্য মাছের চান্দির ভিতর কাদাঁ হয়ে যায় এ কারণে মাছ ব্যবসায়ীদের নদীর পাড়ে বসানো হয়। আর মাছ ব্যবসায়ীরা মাটির রাস্তা ও আংশিক ঢালাই পরে বসে ব্যবসা করে। মাছ ব্যবসায়ীরা পূর্বে যে জায়গায় ব্যবসা করত সেখানে শাক শবজি ও কাচাঁ মালের ব্যবসায়ীদের বসানো হয়েছে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খান মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি খুলনা- ৪ আসনের সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি তাৎক্ষণিক গাজীরাট ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মফিজুর  রহমান ঠান্ডুকে বলে দিয়েছেন বাজারে খাজনা বাদে অতিরিক্ত কোন টাকা নেওয়া হবে না।

 দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম বলেন এমপিকে বলা হয়েছে। মাছ বাজারের ভিতরে তরকারির দোকান বসানো হয়েছে।বিষয়টি আমার জানা নেই খোঁজখবর নিয়ে দেখি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢেঁড়স চাষে ভাগ্য বদল : প্রতি বিঘায় ফলন ৩০ মণ
Next Article দেবহাটায় মসজিদের রাস্তা বন্ধ করে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে চাপিলা ইলিশ নিধন

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?