By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দিনাজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > দিনাজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

দিনাজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

Last updated: 2023/01/10 at 10:33 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দিনাজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। শীতের পোশাক না থাকায় নিম্ন আয়ের অনেকে বের হতে পারছেন না ঘর থেকে। কুয়াশার চাদরে ঢাকা থাকছে রাস্তাঘাট। ফলে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে, হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, ‘এমনটা আরও দু-একদিন থাকতে পারে।’

আজ সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। গতকাল সোমবার দুপুরের দিকে অল্প সময়ের জন্য সূর্য দেখা গেলেও তা আবার হারিয়ে যায়।

এদিকে, তীব্র শীতের কারণে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেনারেল হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এই হাসপাতাল দুটি ছাড়াও জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। ফলে চিকিৎসাসেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

অপরদিকে, জেলার ছিন্নমূল ও গরিব-অসহায় মানুষের মধ্যে ইতোমধ্যে কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বিভিন্ন ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ৮০ হাজার কম্বল গরিব-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আরও ৭০ হাজার কম্বল চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনাণয়ে জরুরিবার্তা পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বে করোনা শনাক্ত সোয়া ২ লাখ
Next Article আওয়ামী লীগ সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত : ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?