By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দীর্ঘদিনের প্রেমিকাকে ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দীর্ঘদিনের প্রেমিকাকে ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

দীর্ঘদিনের প্রেমিকাকে ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Last updated: 2025/11/29 at 5:26 PM
জন্মভূমি ডেস্ক 1 week ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার দীর্ঘদিনের প্রেমিকা জোডি হেইডনকে বিয়ে করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় বিয়ের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন।
শনিবার রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলবানিজের ছেলে নাথান এবং হেইডনের বাবা-মা বিল ও পলিন উপস্থিত ছিলেন।
বিয়ের পর এক যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেইডন বলেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমরা আমাদের ভালোবাসা এবং সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত।
নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্টের একজন সেলিব্র্যান্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নবদম্পতি নিজেরাই বিয়ের শপথ লিখেছিলেন। জোডি হেইডন তার বাবা-মায়ের সঙ্গে বিয়ের মঞ্চে আসেন। এ সময় বাজানো হয় শিল্পী বেন ফোল্ডসের গান ‘দ্য লাকিয়েস্ট’।
হেইডন পরেছিলেন সিডনির ডিজাইনার ব্র্যান্ড এর পোশাক। প্রধানমন্ত্রী আলবানিজের স্যুট ছিল এমজে বেল-এর। তাদের বিয়ের আংটি তৈরি করেছে সিডনির সেরোন জুয়েলার্স।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পারিবারিক উপস্থিতি—হেইডনের পাঁচ বছর বয়সী ভাতিজি এল্লা ফুল ধরার দায়িত্বে ছিল এবং আলবানিজের পোষা কুকুর টোটো ছিল আংটি বহনকারী।
বিয়ের পর যুগল একসঙ্গে মঞ্চ ছাড়েন স্টিভি ওয়ান্ডারের জনপ্রিয় গান ‘Signed, Sealed, Delivered (I’m Yours)’-এর তালে। প্রথম নাচ করেন ফ্র্যাংক সিনাত্রার ‘The Way You Look Tonight’ গানে।
পরবর্তী সপ্তাহে তারা অস্ট্রেলিয়ার মধ্যেই মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন। বিয়ের সব খরচ ব্যক্তিগতভাবে তারাই বহন করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এই বিয়ে অনুষ্ঠিত হয় সংসদের ২০২৫ সালের শেষ অধিবেশন শেষ হওয়ার পরপরই এবং আলবানিজের বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হওয়ার ছয় মাস পর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চ্যালমার্স, পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাহারসহ লেবার পার্টির শীর্ষ নেতারা।
উল্লেখ্য, আলবানিজ ও হেইডনের পরিচয় হয় ২০১৯ সালে মেলবোর্নে এক অনুষ্ঠানে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে আলবানিজ ‘দ্য লজ’-এর বারান্দায় হেইডনকে বিয়ের প্রস্তাব দেন।
এর আগে আলবানিজের প্রথম স্ত্রী কারমেল টেবুটের সঙ্গে প্রায় দুই দশকের সংসার ছিল। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

জন্মভূমি ডেস্ক November 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় কলেজছাত্রী নিহত
Next Article খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, অবস্থা বুঝে ব্যবস্থা

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বাবরি মসজিদ নির্মাণে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকতাজা খবর

শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিক

ফোনে আড়িপাততে মরিয়া ভারত সরকার, এবার স্যাটেলাইট ট্র্যাকিংয়ের পদক্ষেপ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?