By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দীর্ঘ তাপপ্রবাহে উপকূলজুড়ে হাসফাস: পানি সংকটে ভুগছে মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দীর্ঘ তাপপ্রবাহে উপকূলজুড়ে হাসফাস: পানি সংকটে ভুগছে মানুষ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দীর্ঘ তাপপ্রবাহে উপকূলজুড়ে হাসফাস: পানি সংকটে ভুগছে মানুষ

Last updated: 2024/04/25 at 5:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মুহাইমিন সৌরভ: দীর্ঘ তাপপ্রবাহে খুলনাসহ উপকূলীয় অঞ্চলে সংকট বাড়ছে। পানির কষ্টে ভুগছে মানুষ। পানির উৎস সমূহ নষ্ট হওয়ায় ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষগুলো। সংকট উত্তরণে স্থানীয় জলাশয় সংরক্ষন ও বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা।
খুলনা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, বছরের অন্যান্য মাসের তুলনায় এপ্রিল মাসে তাপমাত্রার পরিমান সবথেকে বেশি থাকে। এবছর খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এবছর বৃষ্টিপাতের পরিমান মাত্র সাত মিলিমিটার। অথচ ২০২৩ সালে এপ্রিল মাসেও সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলেসিয়াস। আর বৃষ্টিপাতের পরিমান ছিলো ৩৪ মিলিমিটার। নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা বাড়লেও তার স্থায়ীত্ব ছিলো কম। ঠিক তেমনি ২০০০ সালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই বছর এপ্রিলে বৃষ্টিপাত হয়েছিলো প্রায় ৭০ মিলিমিটার। এমনকি ২০১৪ সালে তাপমাত্রার পরিমান ৪০ দশমিক ৭ ডিগ্রিতে উঠলেও বৃষ্টিপাত হয়েছিলো ৫০ মিলিমিটার। বিগত সময়ে শুষ্ক মৌসুমে তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের পরিমানও বেশি ছিলো। এতে মানুষের মাঝে স্বস্তি বিরাজ করতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রার পরমিান একদিকে বাড়ছে অন্যদিকে বৃষ্টিপাতের পরিমান কমছে। ফলে দীর্ঘদিন পর্যন্ত গরমের প্রভাব থাকছে প্রকৃতিতে।
সূত্রটি জানিয়েছে, খুলনার কয়রা উপজেলা একেবারে সুন্দরবনের পাশ ঘেষে অবস্থিত। ফলে এই উপজেলায় তাপমাত্রা বৃদ্ধির কথা নয়। তবে গেল কয়েক বছরের রেকর্ড অনুযায়ী এ উপজেলাতেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এপ্রিল মাসের বেশিরভাগ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রী সেলিসিয়াস। এ উপজেলায় গরম মৌসুমে তীব্র পানির সংকট তৈরি হয়েছে। সুপেয় পানির জন্য বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে হয় মানুষদের। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষন করে শুষ্ক মৌসুমে সেই পানি পান করে সাধারণ মানুষ। এবছর বৃষ্টিপাতের পরিমান একেবারেই কম হওয়ায় সংরক্ষন করা পানিতে টান পড়তে শুরু করেছে।
কয়রা উপজেলার কালনা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, বৃষ্টির সময় পানি ধরে রাখি। যাতে গরমের সময়ে পান করতে পারি। এছাড়া কমবেশি সারা বছরই বৃষ্টি হয়। ফলে সংরক্ষন করা পানিতে টান পড়ে না। তবে এবার বৃষ্টিপাত কম হওয়ায় খাবার পানি নিয়ে সংকটে পড়তে হয়েছে। বোতলের পানি কিনে পান করতে হচ্ছে।
দাকোপ উপজলোতেও পানির মারাত্বক সংকট তৈরি হয়েছে। কালাবগি এলাকার বাসিন্দা আবুল বাশার বলেন, আমরা পানি পান করা কমিয়ে দিয়েছি। দিন পার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পান করি। বর্ষার পর থেকে সেভাবে বৃষ্টি হয়নি। ফলে পানি সংরক্ষন করা যায়নি। সরকারি বা বেসরকারি সংস্থার রিজার্ভার স্টেশনগুলোতেও পানি সংকট তৈরি হয়েছে।
এদিকে আগামী এক সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ অবকাঠামোগত উন্নয়ন। যে তাপ সূর্য থেকে বিকিরিত হয়ে পৃথিবীতে আসে নদী নালা খাল ও গাছপালা সেই তাপ শোষন করে পরিবেশকে ঠান্ডা করে। প্রতিবছর উল্লেখযোগ্যহারে কাছ কাটা ও জলাশয় ভরাট করার ফলে তাপ শোষনের পরিস্থিতি কমছে। যেমন একটি বহুতল ভবনে সূর্যের আলো পড়লে সেই ভবন থেকে তাপ বিকিরিত হয়ে চারপাশের পরিবেশকে উত্তপ্ত করছে। এজন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যাপকহারে গাছ লাগানোর বিকল্প নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন বন্ধ করলেন সানচেজ
Next Article লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?