By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দুই এক্সকাভেটর নিয়ে জুলাই মঞ্চের ৩২ নম্বরে অবস্থান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দুই এক্সকাভেটর নিয়ে জুলাই মঞ্চের ৩২ নম্বরে অবস্থান
জাতীয়

দুই এক্সকাভেটর নিয়ে জুলাই মঞ্চের ৩২ নম্বরে অবস্থান

Last updated: 2025/11/17 at 2:06 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রবেশপথে দুটি এক্সকাভেটর নিয়ে অবস্থান নিয়েছে জুলাই-মঞ্চ নামে একটি সংগঠন।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে সায়েন্স ল্যাবের দিক থেকে মিরপুর রোড হয়ে দু’টি এক্সকাভেটর ৩২ নম্বরে বিক্ষোভ করে নিয়ে আসে জুলাই মঞ্চের কর্মীরা।
দেখা যায়, দু’টি এক্সকাভেটরের সঙ্গে শতাধিক বিক্ষোভকারী ৩২ নম্বরে আসে। তবে পুলিশের বাধার মুখে ৩২ নম্বরে বুলডোজার দু’টি প্রবেশ করতে পারেনি। পুলিশ এক্সকাভেটর দু’টিকে হোটেলে এরামের বিপরীতে পাঠিয়ে দেয়। সেখানেই দুটি এক্সকাভেটর রাখা হয়।
মোস্তাফা কামাল নামে একটি এক্সকাভেটরের চালক বলেন, এক্সকাভেটর বহনকারী গাড়িটি চট্টগ্রামের এক মালিকের। এটি ঢাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সকাভেটর নিয়ে যাওয়ার কাজ করে। গতকাল রোববার রাতে সাভারের আশুলিয়া থেকে একটি এক্সকাভেটর তুলে রাতেই তারা ঢাকায় আসেন। রাতে তারা সায়েন্সল্যাব-কাঁটাবনের দিকে ছিলেন। আজ দুপুর ১২টার দিকে তারা ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আসেন।
অন্যদিকে বিক্ষোভকারীরা ৩২ নম্বর প্রবেশমুখে অবস্থান নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। হাবিব নামে জুলাই মঞ্চের এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনার ফাঁসির দাবিতে তারা এখানে বিক্ষোভ করতে এসেছেন।
এ সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা ফ্যাসিবাদের এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।

জন্মভূমি ডেস্ক November 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব ফ্রিজ
Next Article কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কয়েকটি ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়া চলছে: পরিবেশ উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

কুরআন পোড়ানোর অভিযোগে বাবা-ছেলে আটক

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?