By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুই ঘণ্টায় আ.লীগের তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দুই ঘণ্টায় আ.লীগের তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

দুই ঘণ্টায় আ.লীগের তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

Last updated: 2023/11/18 at 3:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফরম বিক্রির শুরুতেই মনোনয়ন প্রত্যাশীদের ঢল নেমেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। প্রথম দিনে দুই ঘণ্টার মধ্যেই তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা দলটি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলা ১১টার কিছু পরই নেতাকর্মীদের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

মনোনয়ন ফরম কিনতে সকাল ১১টার আগেই নেতাকর্মীদের ফল নামে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। নেতাকর্মীদের চাপ বেশি থাকায় দুপুর নাগাদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ সীমিত করে দলটি। এ সময় সীমিত সংখ্যক মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করার সুযোগ পান।

ফরম বিক্রির দুই ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ৫১টি, ময়মনসিংহ বিভাগ ২৬টি, সিলেট বিভাগে ১৭টি, খুলনায় ৩৯টি, বরিশালে ১৭টি, রংপুরে ২৬টি এবং রাজশাহী বিভাগে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনের সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোণা-৪ আসনের সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোণা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনের আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনের ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী (অব.), পিরোজপুর-১ শ ম রেজাউল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিজের ফরম কিনে মনোনয়ন বিক্রির উদ্বোধন করবেন শেখ হাসিনা
Next Article কার সইয়ে মনোনয়ন, জানতে চেয়ে বিএনপিকে ইসির চিঠি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 32 seconds ago
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : প্রতিমন্ত্রী

By Tanvir 5 minutes ago
জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

By Tanvir 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 32 seconds ago
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : প্রতিমন্ত্রী

By Tanvir 5 minutes ago
জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

By Tanvir 10 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?