By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুই বছর ধরে বন্ধ যশোর সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > দুই বছর ধরে বন্ধ যশোর সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

দুই বছর ধরে বন্ধ যশোর সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ

Last updated: 2023/01/27 at 4:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে যশোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ। পাইলিংয়ের সময় বাসভবনে জার্কিং হওয়ায় কাজ বন্ধ করে দেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার।এরপর ঠিকাদার প্রতিষ্ঠান আর কাজ করেনি। সেখানে এখনো পড়ে আছে নির্মাণ সামগ্রী।

যশোর গণপূর্ত বিভাগের তথ্য মতে, সরকার মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় আটটি উপজেলা শহরে আটটি ও জেলার পৌর এলাকায় একটি মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হয়। এতে মোট ব্যয় ধরা হয় ১১৫ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৯৫ টাকা। ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে আধুনিক মানের এসব মসজিদ উপজেলা পর্যায়ে তিনতলা ও পৌর শহরে চারতলা বিশিষ্ট হবে। এরই অংশ হিসেবে ১২ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা ব্যয়ে যশোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়। কার্যাদেশ পেয়ে সেখানে কাজ শুরু করেছিলেন ঠিকাদার নুর হোসেন। কিন্তু পাইলিংয়ের সময় শব্দ ও পাশে সদর উপজেলার নির্বাহী অফিসারের বাসভবনে জার্কিং (কম্পন) হওয়ায় কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন সেসময়ের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার।

ঠিকাদার নুর হোসেন বলেন, কার্যাদেশ পেয়ে দুই বছর আগে কাজ শুরু করেছিলাম। দরপত্রে কোথাও পাইলিং করে ভবন নির্মাণ করতে হবে উল্লেখ নেই। ধর্মীয় প্রতিষ্ঠানের কথা চিন্তা করে তিনতলা ভবন সত্ত্বেও ডিজেল হ্যামার মেশিন দিয়ে পাইলিং করছিলাম। কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে কম্পন হচ্ছে অযুহাতে কাজ বন্ধ করে দেয়া হয়।

যশোর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী (সিভিল) তরিকুল ইসলাম বলেন, পাইলিং করার সময় সামান্য জার্কিং হয়। এতে অসুবিধা হওয়ার কথা না। এরপরও আপত্তি ওঠায় কাজ বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ডিজাইন চেঞ্জ করা হয়েছে। প্রেসার হ্যামার মেশিন ব্যবহার করে পাইলিং করার জন্য অনুমোদন পেতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। অনুমোদন পেলে ঠিকাদারকে কাজ করতে বলা হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ বলেন, শুধু নির্বাহী অফিসারের বাসভবন না, উপজেলা পরিষদের অন্যান্য ভবনগুলোও কাঁপছিল। এজন্য তখন কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। পেসার হ্যামার দিয়ে পাইলিং করার জন্য বিভিন্ন সময় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় গণপূর্ত বিভাগকে বলা হয়েছে। গণপূর্ণ বিভাগ চেষ্টা করছে। দ্রুত কাজ শুরু হবে আশা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা বিএনপির ৬৬ নেতাকর্মী কারাগারে
Next Article পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবীতে মোংলায় মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?