By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দুবলারচরের আলোরকোলে এবারের রাস উৎসব ১৪ নভেম্বর শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > দুবলারচরের আলোরকোলে এবারের রাস উৎসব ১৪ নভেম্বর শুরু
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

দুবলারচরের আলোরকোলে এবারের রাস উৎসব ১৪ নভেম্বর শুরু

Last updated: 2024/10/28 at 8:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : বঙ্গোপসাগর তীরে দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবল্মীদের এবারের রাস উৎসব শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ১৬ নভেম্বর প্রত্যুষে পূণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্যে দিয়ে তিন দিনের রাস উৎসব শেষ হবে বলে জানা গেছে।
দুবলা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগর তীরে শতবর্ষ ধরে চলে আসা সনাতন ধর্মাবল্মীদের এ বছরের রাস উৎসব আগামী ১৪ নভেম্বর দুবলারচরের আলোরকোলে শুরু হবে। তিন দিন ধরে চলা রাস উৎসব ১৬ নভেম্বর প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারে লোনাজলে পূণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্যে দিয়ে শেষ হবে। উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবল্মীদের পুজা অর্চনার জন্য আলোরকোলে অস্থায়ীভাবে মন্দির নির্মাণ করে সেখানে রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হবে। রাস উৎসব উপলক্ষে চট্রগ্রাম, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনাসহ দেশ বিদেশের কয়েক হাজার সনাতন ধর্মের পূণ্যার্থী দুবলার আলোরকোলে সমবেত হবেন।
বনবিভাগ সূত্রে জানা যায়,আলোরকোলে রাস উৎসব নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে গত ১৭ অক্টোবর সুন্দরবন পশ্চিম বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আন্তঃবিভাগীয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো। সভায় দুবলারচরে যাওয়ার জন্য সুন্দরবনের মধ্যে দিয়ে নির্ধারিত ৫টি রুট নির্ধারণ করে দেওয়াসহ পূণ্যার্থীদের বনবিভাগ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন,দুবলারচরের রাস উৎসবে সনাতন ধর্মের লোকজন ছাড়া অন্য কাউকে যাওয়ার অনুমতিপত্র দেওয়া হবেনা। ১৪ অক্টোবর সকাল থেকে রাস উৎসবে যোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ষ্টেশন অফিস থেকে পূণ্যার্থীদের অনুমতিপত্র (পাস) দেওয়া হবে। রাস উৎসবে আসা যাওয়ার সময় কেউ যাতে সুন্দরবনে অবৈধভাবে হরিণসহ বণ্যপ্রাণী শিকার করতে না পারে সে জন্য বনরক্ষীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে বলে ডিএফও জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাট জেলার কাজী সমিতির নির্বাচন সম্পন্ন
Next Article যশোরে রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?