By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

Last updated: 2026/03/03 at 5:04 PM
Tanvir 3 hours ago
Share
SHARE

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনকুবেররা বিপাকে পড়েছেন। ‘পছন্দে অগ্রাধিকার পাওয়া’ গুরুত্বপূর্ণ এ নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই তাদের একমাত্র ভরসা। এ পরিস্থিতিতে ব্যক্তিগত বিমানের ভাড়া লাগামহীন হয়ে পড়েছে।

হামলা পাল্টা-হামলার জেরে এরইমধ্যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাণিজ্যিক পরিবহনে দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছে। কিন্তু বিশ্বের প্রধান বিমান রুটের একটি বৈশ্বিক কেন্দ্র এবং সংযোগস্থল হলো দুবাই বিমানবন্দর, যেটি গত শনিবার থেকে বন্ধ রয়েছে। এতে কয়েকশ ফ্লাইট বাতিল হওয়ায় বিশ্বের বিভিন্ন গন্তব্যের হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।

এ অব্স্থায় দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী দেশ ওমানের দিকে ছুটছেন। চার ঘণ্টা গাড়ি চালিয়ে ওমান যেতে হচ্ছে তাদের। সেখানে যুদ্ধের প্রভাব তেমন একটা না পড়ায় মাস্কাট বিমানবন্দর এখনো চালু রয়েছে। তবে যাত্রী চাপ বেড়ে যাওয়া সেখানে ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে।

বুকিং সাইটগুলো অনুসারে, মাস্কাট থেকে ইউরোপের বেশিরভাগ বাণিজ্যিক ফ্লাইট সপ্তাহের শেষের দিক পর্যন্ত সম্পূর্ণ বুক হয়ে আছে।

এরইমধ্যে, ক্রমবর্ধমান চাহিদা এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে মাস্কাট থেকে ব্যক্তিগত জেটের ভাড়া বেড়েছে।

মাস্কাটভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান ‘জেটভিআইপি’ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছে, নেক্সট্যান্ট-যা সবচেয়ে ছোট জেটগুলোর মধ্যে একটি, তাদের জেটে করে ইস্তাম্বুল যাওয়ার জন্য এখন প্রায় ৮৫ হাজার ইউরো খরচ হচ্ছে, যা স্বাভাবিক ভাড়ার প্রায় তিনগুণ।

আবার বেশ কয়েকটি বেসরকারি জেট কোম্পানি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির কারণে অনেক কোম্পানি তাদের জেট পরিচালনা বন্ধ রেখেছে।

অস্ট্রিয়াভিত্তিক অ্যালবাজেট চার্টার ফার্মের একজন প্রতিনিধি বলেছেন, তাদের খুব কম সংখ্যক উড়োজাহাজ ফাঁকা রয়েছে। আবার বিমা সংক্রান্ত জটিলতা ও মালিকপক্ষের আপত্তিতে অনেক অপারেটর এখন ফ্লাইট পরিচালনা করতে চাইছে না।

প্রাইভেট জেট ব্রোকারেজ বিমানা প্রাইভেট জেটসের প্রধান নির্বাহী আমির নারান বলেন, রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের খরচ এখন ৩৫০,০০০ ডলার পর্যন্ত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, ইরানকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালানোর পর থেকে দুবাই এবং আবুধাবিতে বসবাসকারী ধনকুবেররা বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলোর কাছে প্রস্থানের পথ খুঁজছেন।

কেউ কেউ সৌদি আরবে ১০ ঘণ্টা গাড়ি চালিয়ে যাওয়ার জন্য লাখ লাখ ডলার খরচ করার ইচ্ছাও পোষণ করেছেন, যেখানে তারা ইউরোপে যাওয়ার জন্য ব্যক্তিগত জেট ভাড়া করতে পারবেন।

Tanvir March 3, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা
Next Article নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান
আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?