By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ভলিবলে রানার্সআপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ভলিবলে রানার্সআপ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ভলিবলে রানার্সআপ

Last updated: 2024/02/13 at 7:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মিজানুর রহমান, দেবহাটা : দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ভলিবল খেলায় রানার্সআপ হওয়ায় খেলোয়াড় ও কলাকৌশলীদের সংবর্ধনা ও আনন্দ র‌্যালী করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীলসমাজ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুজ্জামান (কাটিম) বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, খেলার কোচ আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস।
বিদ্যালয়ের শিক্ষক ইসরাইল শেখ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মেহের আলী, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম রফিক, শিক্ষক সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, সুরেন্দ্র নাথ, অমল কুমার, শাহজাহান আলী, হাবিবুর রহমান, অজয় কুমার, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন, শ্যামলী রানী সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। এছাড়া ভলিবল খেলায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ এবং মিষ্টিমুখ করার শিক্ষকগন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতাব কুমার বসু মেডিকেল শিক্ষায় সুযোগ পাওয়ায় তাকেও সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ যে, ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ ভলিবল (ছাত্র) এর খেলায় উপজেলা, জেলা, উপ-অঞ্চলিক খুলনা, আঞ্চলিক বরিশাল, বিভাগ ও সবশেষ জাতীয় পর্যায় রাজশাহীতে অংশ নিয়ে ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। এ কৃতিত্ব অর্জন করায় সকল খেলোয়াড় ও কলাকৌশলীদের সম্মানার্থে সংবর্ধনা এবং আনন্দ র‌্যালীর আয়োজন করে উক্ত বিদ্যালয়। এছাড়া ২০২৩ সালে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা বিভাগের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এবছর ২ জন শিক্ষার্থী মেডিকেল শিক্ষায় সুযোগ পেয়েছে। এসব সফলতায় এলাকাবাসীর মাঝে বইছে খুশির আমেজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের চেষ্টা
Next Article ডুমুরিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?