By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেবহাটা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > দেবহাটা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

দেবহাটা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক

Last updated: 2023/01/22 at 1:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দেবহাটা প্রতিনিধি : নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে সাতক্ষীরার ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা স্ব স্ব বাহিনীর পক্ষে নেত্বত্ব দেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, সীমান্তে হত্যা বন্ধ, বিএসএফ/ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরাধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্ত:সীমান্ত অপরাধ কমাতে আলোচনা হয়েছে।

এছাড়া উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযাগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছেন বলে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান জানান।

ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৭ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান এবং ভারতীয় ৮ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী

উপস্থিত ছিলেন ১৭ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি। ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক শাহ খালেদ ইমাম সহ ২ জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর ৫ জন উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ৮ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অফিসার শ্রী অনুরাগ মানী। বিএসএফ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার, ৩ জন কোম্পানি কমান্ডার সহ অন্যান্য পদবীর ৩ জন উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভা অনুষ্ঠিত
Next Article ফুলতলায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 39 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 43 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 58 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 58 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?