By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে এসেছি: বাইডেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে এসেছি: বাইডেন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে এসেছি: বাইডেন

Last updated: 2024/07/25 at 12:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দল ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২৪ জুলাই) ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে এটাই বাইডেনের দেওয়া প্রথম ভাষণ। খবর বিবিবি, এএফপির।

ভাষণে বিভক্ত দেশবাসীকে গণতন্ত্রকে সাদরে গ্রহণ করতে এবং ঘৃণার পথ এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সময় এসেছে নতুন প্রজন্মের কাছে ‘আলোর মশাল’ তুলে দেওয়ার।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন হওয়ার কথা। নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারও জোর কদমে চলছে। এর মধ্যেই পুনর্নির্বাচনের জন্য প্রচারে ইতি টেনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন।

বিশেষ করে গত ২৭ জুন প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী এবং তার (জো বাইডেনের) প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিতর্ক অনুষ্ঠানে জো বাইডেনের ‘হতাশাজনক পারফরম্যান্সের’ পর প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করার জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছিল। কিন্তু সেই চাপকে গ্রাহ্য না করে পুনর্নির্বাচন করার ইঙ্গিত দেওয়া হয়েছিল বাইডেনের প্রচার শিবির থেকে। তার এমন সিদ্ধান্তে ডেমোক্র্যাটদেরও অনেকে খুশি ছিলেন না। এমন পরিস্থিতির মধ্যে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। জানিয়ে দেন জানুয়ারি পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার।

সেদিনই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন বাইডেন।

গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৮১ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এই অফিসকে সম্মান করি। তবে আমি আমার দেশকে আরও বেশি ভালোবাসি।’

জো বাইডেন বলেন, ‘বিপদাপন্ন গণতন্ত্রকে রক্ষা করা অন্য যেকোনো কাজের চেয়ে গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে আলোর মশাল হস্তান্তর করে আমি আমার সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নিয়েছি। এটাই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সবচেয়ে ভালো উপায়।’

টেলিভিশনে প্রচারিত ভাষণে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে যাওয়া ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি অভিজ্ঞ। তিনি বলিষ্ঠ। তিনি পারদর্শী।’

নভেম্বরের নির্বাচন ও দেশের গণতন্ত্রের কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ‘এখানে রাজা শাসন করেন না। বরং জনগণ শাসন করেন।’

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। ইতিহাস আপনার হাতে। ক্ষমতা আপনার হাতে। আমেরিকার ক্ষমতা আপনার হাতে। আসুন, গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর
Next Article জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 33 minutes ago
আন্তর্জাতিক

রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত হয়েছেন ২০২৫ সালে

By Online Desk 36 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মশার উপদ্রব, মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 33 minutes ago
আন্তর্জাতিক

রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত হয়েছেন ২০২৫ সালে

By Online Desk 36 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?