By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দেশে নেমেই যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > দেশে নেমেই যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান
রাজনীতি

দেশে নেমেই যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

Last updated: 2025/12/24 at 2:59 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নেতাকর্মীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পরপরই নানান কর্মসূচিতে অংশ নিবেন তিনি। তার প্রথম কয়েক দিনের কর্মসূচির বিষয়ে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ইতিহাস হতে চলেছে, যার সাক্ষী হয়ে থাকবে দেশবাসী। তবে এ আয়োজনে জনদুর্ভোগ হবে, জাতির কাছে তাই আগাম দুঃখ প্রকাশ করছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন বিস্তারিত জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘বিমানের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে রওনা করবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে অবতরণ করবেন ঢাকায়। স্থায়ী কমিটির সদস্যরা তাকে অনাড়ম্বর সংবর্ধনা দেবে বিমানবন্দরে। এভারকেয়ারে যাওয়ার পথে ৩০০ ফিটে দেশবাসীর উদ্দেশে কথা বলবেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে। তারেক রহমান ছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানে অন্য কেউ বক্তব্য দেবেন না। এভারকেয়ার থেকে চলে আসবেন বাসভবনে।’
সালাহউদ্দিন বলেন, ‘২৬ তারিখ বাদ জুমা বাসা থেকে বের হয়ে প্রথমে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তারপর সাভার স্মৃতিসৌধে যাবেন। ২৭ তারিখ নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর পঙ্গু হাসপাতালে জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখতে যাবেন।’
মানুষের দুর্ভোগ যেন না হয়, তাই সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা মানিক মিয়া এভিনিউয়ের মতো রাজধানীর কেন্দ্রে অভ্যর্থনা অনুষ্ঠান করা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চান সাধারণ মানুষের অসুবিধা ও কষ্টের জন্য। যা মানুষের দুর্ভোগের কারণ হয়, তারেক রহমান তা পছন্দ করেন না। নির্দেশনা পালনের শতভাগ চেষ্টা করার পরও মানুষের আবেগের কারণে এ অনুষ্ঠান।’
বিএনপির এ নেতা বলেন, ‘ইতিহাস হতে চলেছে, যার সাক্ষী হয়ে থাকবে দেশবাসী। তবে এতো বড় অনুষ্ঠান ত্রুটিহীন করা ক্ষুদ্র কমিটির পক্ষে সম্ভব নয়। তাই শৃঙ্খলার সঙ্গে আয়োজনকে সফল করার আহ্বান জানাই। এবং এ আয়োজনে জনদুর্ভোগ হবে, জাতির কাছে এ বিষয়ে আগাম দুঃখ প্রকাশ করছি।’
সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘অভ্যর্থনা অনুষ্ঠানের ২০টি মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, মঞ্চের কাছাকাছি ৬ শয্যার মেডিকেল ক্যাম্প ও আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স থাকবে।’

জন্মভূমি ডেস্ক December 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বহুল আলোচিত কুখ্যাত প্রতারক রবিউল আটক
Next Article চট্টগ্রামে বসতঘরের আগুনে পুড়ে ঘুমন্ত দাদি-নাতনির মৃত্যু
আরো পড়ুন
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
যশোর

বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 4 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 4 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?