By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৫
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৫

Last updated: 2023/09/17 at 4:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের তীব্র গোলা হামলায় পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নিয়োগকৃত এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, ইউক্রেনের গোলা হামলায় কিরভ ও কুইবিশেভস্কি জেলায় পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া স্বেতলোডারস্কে এক নারী আহত হয়েছে। তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স। এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কিয়েভ।

এদিকে ক্রিমিয়া উপদ্বীপ অভিমুখে ছয়টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে, কৃষ্ণসাগরের তীরবর্তী ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম, উত্তর-পশ্চিম ও পূর্ব উপকূল এলাকায় এসব ড্রোন প্রতিহত করা হয়েছে।

সম্প্রতি অধিকৃত ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের রুশ নৌবহর নিশানা করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইউক্রেন। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করে দিতেই এমন গুরুত্বপূর্ণ এলাকায় এসব হামলা করছে কিয়েভ।

এ ছাড়া মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, মস্কোর ইস্ত্রা জেলায় একটি এবং রামেনস্কি জেলায় আরেকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনার পরপর মস্কোর বিমানবন্দরের অন্তত ৩০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ছয়টি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে তাস।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯
Next Article নতুন সিনেমায় পরীমণি-রাজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?