By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দৌলতপুরে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > দৌলতপুরে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া

দৌলতপুরে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Last updated: 2025/10/05 at 3:58 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙ্গন প্রতিরোধ বাধ নির্মানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে নদীপাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । গতকাল বিকেলে কেলদিয়াড় এলাকায় ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে স্থানীয়রা দাবি করেন, গত কয়েক বছর ধরে পদ্মার করাল গ্রাসে মরিচা ইউনিয়নের কোলদিয়াড়, ভূরকা, হাটখোলাপাড়া থেকে শুরু করে ভেড়ামারা উপজেলার দুনিয়াদহ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে এ বছরও তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকাবাসী বারবার সরকারের কাছে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবী জানালেও ভূরকা পাড়ার নিচে এক কিলোমিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে নদী কিছুটা নিয়ন্ত্রণ করা হলেও প্রায় দুই কিলোমিটার এরিয়া এখনো নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এসব এলাকায় প্রতিদিন ভাঙ্গনে ফসলের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেনি।মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী ভাঙ্গন কবলিত এলাকায় অবিলম্বে জিও ব্যাগ অথবা স্থায়ী ব্লকের বাঁধ নির্মাণের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আতার হক ফরাজী, হাবিবুর রহমান মেম্বার, হামিদুল ইসলাম, এজাজ আহমেদ মাস্টার, সুমন আলী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, এখনই ভাঙ্গন রোধ করা সম্ভব না হলে ফসলের জমি হারানোর পাশাপাশি মরিচা ইউনিয়নের কোলদিয়াড় থেকে ভেড়ামারা উপজেলার জুনিয়াহ পর্যন্ত বিস্তির্ণ এলাকা বিলীন হয়ে যাবে। নদী থেকে মাত্র ৫শ ফুট দুরে রয়েছে ভারত থেকে আসা ৫০০ মেঘাওয়াট বিদ্যুত সঞ্চালন লাইন। যে কোন সময় বিদ্যুতের খুঁটিসহ লাইন নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। একই অবস্থা রায়টা-মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রন বাধ, নদী ভরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভুরকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়াড় কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়াড় মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাটখোলাপাড়া জামে মসজিদ, জুনিযদহ মাধ্যমিক বিদ্যালয় এবং জুনিয়াদহ বাজার। এছাড়াও ভুরকা, কোলদিয়াড়, জুনিয়াদহ, কোলদিয়াড় পূর্বপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের মাঝে ঘরবাড়ি হারানোর আতংক বিরাজ করছে।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা নাসির আলী বলেন, ভুরকাপাড়া এলাকায় নদীর কিছু অংশে জিও ব্যাগ দিয়ে বাধ হয়েছে। যা নদী ভাঙন রোধে এবছর কার্যকর ভুমিকা রেখেছে। ভাঙনকবলিত বাকী এলাকাগুলোতেও ওই ধরনের জিও ব্যাগ বা স্থায়ী বাধ (সিমেন্টের ব্লক) দেয়ার দাবী এলাকাবাসীর।
ভূরকাপাড়া গ্রামের বাসিন্দা সুমন আলী বলেন, ভাঙনে শত শত কৃষক জমি হারিয়ে এখন নিঃস্ব। নদীতে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষি জমি। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে এলাকাবাসীকে রক্ষার দাবী সরকারের কাছে।
মানববন্ধনের আয়োজক আতর ফরাজী বলেন, মানববন্ধনের পরেও যদি সরকার পদক্ষেপ গ্রহণ না করেন হলে আগামী দিনে আরো বড় কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া অফিস সহ ঢাকা অফিস ঘেরাও করা হবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দীকী বলেন, নদী ভাঙন রোধ করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। ভাঙন রোধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক October 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন
Next Article এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ
আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 30 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 31 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 32 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

খোকসায় সুমাইয়ার বিশ্ববিদ্যালয় ভর্তির সহায়তা দিলেন ইউএনও

By জন্মভূমি ডেস্ক 1 day ago
কুষ্টিয়াজেলার খবর

খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ ! ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা!

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
কুষ্টিয়া

খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?