By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দৌলতপুরে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > দৌলতপুরে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
খেলাধূলা

দৌলতপুরে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Last updated: 2023/02/06 at 3:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নগরীর দৌলতপুরে ৩৩ বছরের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় পাবলা সবুজ সংঘ মাঠে এর আয়োজন করা হয়। ফুলের তৈরি ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ।

শুভেচ্ছা বক্তৃতা করেন কেসিসির সাবেক কাউন্সিলর এস এম আব্দুল হক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শাহীন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সাংবাদিক লিটন টফি। বক্তৃতা করেন বিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামাল পন ও সিনিয়র শিক্ষক বিমলেন্দু দাশ। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সদর থানা শিক্ষা অফিসার শেখ মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেসিসির ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির খুলনা নগর সভাপতি সৈয়দ আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম কে জামান, প্রধান শিক্ষক জগলুল পাশা জিয়া, প্রবীণ শিক্ষক গোপাল চন্দ্র শীল, পাবলা সবুজ সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম শরীফুল ইসলাম খোকা, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনার সভাপতি মোঃ আলমগীর ও পাবলা সবুজ সংঘ ক্লাবের ক্রীড়া সম্পাদক আকুঞ্জি জাকির হোসেন।

বক্তারা বলেন, খেলাধুলা ও শরীর চর্চা শরীর ও মনকে প্রফুল্ল রাখে তাই আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করে দেশ ও দশের কল্যাণে ব্রতী হতে হবে। আজকের এই ছোট শিশুরাই  ভবিষ্যতে একদিন দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে  এজন্য শিক্ষকদের পাশাপাশি পিতামাতাকেও দায়িত্বাবান হতে হবে তবেই সোনার বাংলার সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় ডোবা নবারুন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Next Article ফিফার উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ বন্ধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 15 hours ago
খেলাধূলা

বিশ্ব লিজেন্ডস লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

By Janmobhumi Desk 15 hours ago
খেলাধূলা

যোগ্যতা প্রমাণের জন্য নেইমারের হাতে এখনো দুই মাস আছে : আনচেলত্তি

By Janmobhumi Desk 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?