By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ

Last updated: 2024/12/20 at 5:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা (কান্ট্রি অব দ্য ইয়ার) দেশ নির্বাচন করেছে ‘দ্য ইকোনমিস্ট’। লন্ডনভিত্তিক প্রভাবশালী এই গণমাধ্যমটি ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের স্বীকৃতিস্বরূপ এই খেতাব দেওয়া হয়েছে।
ম্যাগাজিনটি ১৯ ডিসেম্বর তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়ে বলেছে, ‘আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা একজন স্বৈরাচারকে উৎখাত করেছে।’
এছাড়া গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের অর্ধশতাব্দীর নিষ্ঠুর বংশানুক্রমিক একনায়কত্বের অবসান ঘটিয়ে সিরিয়া রানার-আপ হয়েছে।
ইকোনমিস্ট উল্লেখ করেছে, আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। ম্যাগাজিন উল্লেখ করেছে যে কীভাবে একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা দমনপীড়নমূলক শাসক হয়ে উঠেছিলেন, নির্বাচনে কারচুপি করেছিলেন, বিরোধীদের কারাগারে পাঠিয়েছিলেন এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন।
‘তার শাসনামলে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে’ বলেও ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে।
দ্য ইকোনমিস্ট জানিয়েছে, বাংলাদেশে ক্ষমতার পালাবদলে প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। তবে এবারের পরিবর্তনটি উৎসাহব্যঞ্জক। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অস্থায়ী অন্তর্বর্তী সরকার, শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও সুশীল সমাজের সমর্থন পাচ্ছে। এই সরকার আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।
২০২৫ সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে হবে। এদিকে প্রথমে নিশ্চিত করতে হবে যে আদালত নিরপেক্ষ এবং বিরোধীদলকে সংগঠিত হওয়ার সময় দিতে হবে।
ইকোনমিস্ট জানিয়েছে, ‘আর এসব কাজ সহজ হবে না। তারপরও একজন স্বৈরাচারকে উৎখাত করায় এবং অনেক উদার সরকারের পথে এগিয়ে যাওয়ার জন্য এবার বাংলাদেশ আমাদের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ হয়েছে।’
তালিকায় বাংলাদেশের পরেই আছে সিরিয়ার নাম। সম্প্রতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া এ বছরের রানারআপ নির্বাচিত হয়েছে। এছাড়া, অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা, খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনার শাসনকালের শেষ ৫ বছরে হত্যাকাণ্ড ১৬ হাজারের বেশি
Next Article কালীগঞ্জে ট্রলির চাপায় নিহত ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 4 minutes ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 7 minutes ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 18 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 4 minutes ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 7 minutes ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 18 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?