By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

Last updated: 2025/03/09 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সাথে অভিযুক্তদের  সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।
রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, সাদীয়া মাহমুদ মীম, ইয়াশীরুল কবির সৌরভ, সায়েম আহমেদসহ সাধারণ শিক্ষার্থীরা।
এসময় সহ-সমন্বয়ক সাদীয়া মাহমুদ মীম বলেন, “এরপরে কি আমি ধর্ষিতা হতে চলেছি এমন চিন্তা সবসময় তাড়া করে বেড়ায় আমাদের। আমরা চাই ধর্ষকের শাস্তি জনসমক্ষে করতে হবে,সকল ধর্ষক কে শাস্তির ভয়াবহতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। একজন শিশুর উপর যখন পাশবিক নির্যাতন হয় তখন আপনাদের মনুষ্যত্ব কোথায় থাকে? বাসায় কি আপনাদের মা বোন নাই? ধর্ষক যেন অবাধ চলাফেরা না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক হতে হবে।”
সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, “বাংলাদেশে যে হারে পৈশাচিকভাবে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে তাতে স্বাভাবিক মৃত্যুদণ্ড দিলে এদেশে ধর্ষণ কমবে না। আপনারা ধর্ষক যেখানে পাবেন সেখানে মব সৃষ্টি করুন। ধর্ষককে জায়গায় মেরে ফেলুন। তাহলেই বাংলাদেশ থেকে ধর্ষণকে রোধ করা সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যেই চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ধর্ষককে খুঁজে পাওয়ার পর কোনো ধরনের কাল বিলম্ব না করে বিচার বিলম্বিত না করে তাদেরকে মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে। যদি চব্বিশ ঘণ্টার মধ্যে মাগুরার আছিয়ার ঘটনায় জড়িতদের বিচার না করা হয় আমরা এই রাস্তা আবার বন্ধ করে দিবো।”
সমন্বয়ক এসএম সুইট বলেন, “ধর্ষকের শাস্তি নিশ্চিত না হলে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আগামী দিনের আন্দোলন চালিয়ে যেতে চাই। যদি অন্যান্য অপরাধের শাস্তি কমানো বা মওকুফ করা  গেলেও ধর্ষকের শাস্তি কমানোর কোনো সুযোগ নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে নারীরা যেভাবে জেগে উঠেছে সেভাবে নারীদের সাথ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই। নারী আমাদের মায়ের জাত। যে সকল মানুষ নারীদের দিকে ধর্ষকের চোখে তাকাবে ছাত্র সমাজের উচিত তাদের চোখ তুলে নেয়া। জুলাই বিল্পবের পর আমরা এখনো স্বাধীনতার স্বাদ পায়নি কারণ সারাদেশে ধর্ষণ সহ নানা ধরনের অপতৎপরতা চলছে। সারাদেশে যেভাবে ধর্ষণের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হতে যাচ্ছে তাতে অন্তবর্তীকালীন সরকার ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে বাধ্য হবে।”
সিনিয়র করেস্পন্ডেন্ট March 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাউখালীতে ইউনিয়ন জামাতের ইফতার মাহফিল
Next Article দেশজুড়ে বারবার ভূমিকম্প: আসন্ন ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?