By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ধর্ষণ মামলা থেকে খালাস নেপাল তারকা, বাধা নেই বিশ্বকাপ খেলতে!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ধর্ষণ মামলা থেকে খালাস নেপাল তারকা, বাধা নেই বিশ্বকাপ খেলতে!
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ধর্ষণ মামলা থেকে খালাস নেপাল তারকা, বাধা নেই বিশ্বকাপ খেলতে!

Last updated: 2024/05/16 at 5:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের নবম আসর। এবারের আসরে মোট ২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে লড়বে। এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে গ্রুপ গুলো। এরই মধ্যে ১৯টি দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াডও ঘোষণা করেছে। এখন পর্যন্ত পাকিস্তান তাদের দল প্রকাশ করেননি। আগামী ২ জুন উদ্বোধনী ম্যাচ ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা। তার আগেই সুসংবাদ পেলো নেপাল ক্রিকেট।

দেশটির তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানেকে নিষ্পাপ রায় দিয়ে মুক্তি দিয়েছে দেশটির আদালত। এর আগে দীর্ঘ দেড় বছর ধরে বিচার-কার্যক্রম চলার পর গত জানুয়ারিতে তাকে ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন নেপালের আদালত। ধারণা করা হচ্ছে এই তারকা স্পিনার বিশ্বকাপে খেলাতেই চাঞ্চল্যকর এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল। আজ এক প্রতিবেদনে তার মুক্তির তথ্য নিশ্চিত করেছে দ্য কাঠমান্ডু পোস্ট।

হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি জানিয়েছেন, হাইকোর্ট জেলা আদালতের রায় বাতিল করেছে। ফলে খালাস পেয়েছেন সন্দ্বীপ লামিচানে। পাতান হাইকোর্টের মুখপাত্র তীর্থরাজ ভাট্টারি বলেন, পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে উল্লেখ করে আগের রায় বাতিল করেছেন বিশেষ বেঞ্চ।

গত জানুয়ারির শুরুতে নেপালের সাবেক অধিনায়ক সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিলেন কাঠমান্ডু জেলা আদালত। পরে ১০ জানুয়ারি তাকে ওই মামলায় আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে লামিচানেকে তিন লাখ নেপালি রুপি জরিমানা এবং ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন আদালত। -চ্যানেল২৪

এদিকে নমব টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১ মে দল ঘোষণা করেছিল নেপাল ক্রিকেট বোর্ড। যদিও ওই দলে পরিবর্তন আনার জন্য ২৫ মে পর্যন্ত সময় আছে প্রতিযোগী দলগুলোর হাতে। ফলে বিশ্বকাপ দলে লামিচানেকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০১৮ সালে নেপাল জাতীয় দলে অভিষেকের পর ৫১টি ওয়ানডে ও ৫২টি-টোয়েন্টি খেলেছেন লামিচানে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১০টি। তাছাড়া অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
Next Article সাগর-রুনি হত্যা: ১০৮ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 4 hours ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?