By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ধর্ষনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মোংলা ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ধর্ষনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মোংলা ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

ধর্ষনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মোংলা ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Last updated: 2025/03/12 at 3:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষনের ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন মোংলা থানা শাখা।
আজ বুধবার (১২ মার্চ) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন মোংলা থানা শাখার ব্যানারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এ সময় ইসলামী আন্দোলনের মোংলা উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল মৃধা, সহ-সভাপতি মাওঃ ইউসুফ ইকবাল, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো: ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ, সহ-সভাপতি মো: বায়জিদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বীন আ: আজিজ, ইসলামী যুব আন্দোলন মোংলা পৌর শাখার সহ-সভাপতি তারেক বীন সুলতান সহ অন্য নেতারাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, যেখানে আমার বোন আছিয়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যেখানে আসামি তাদের দোষ শিকার করে নিয়েছে, সেখানে ধর্ষণের বিচার করতে ১৮০ দিন কেন লাগবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের মা-বোনদের হয়রানির বিচার সুনিশ্চিত করতে না পারে, তাহলে এ দেশের মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে৷ ধর্ষকের কোনো দলীয় পরিচয় নেই, তার একটাই পরিচয় সে অপরাধী। যদি ধর্ষণের বিচার না করা হয় এবং প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর না করা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সব ধরনের অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’
Next Article শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?