By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া : আশাবাদী চিকিৎসকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া : আশাবাদী চিকিৎসকরা
রাজনীতি

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া : আশাবাদী চিকিৎসকরা

Last updated: 2025/12/18 at 4:50 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এ ব্যাপারে তার চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। এই বোর্ড প্রতিদিন সকালে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করছে। পাশাপাশি সময়ের পার্থক্যের কারণে প্রতিদিন সন্ধ্যায় মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম আবারও বৈঠক করে চিকিৎসা অগ্রগতি মূল্যায়ন করছে।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা বেগম খালেদা জিয়া নিয়মিতভাবে গ্রহণ করতে পারছেন। গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার যে স্থিতিশীলতা ছিল, আলহামদুলিল্লাহ সেটি বজায় রয়েছে। চিকিৎসকরা এ বিষয়ে আশাবাদী এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বয়সজনিত বিষয়ের পাশাপাশি দীর্ঘদিনের জটিল অসুস্থতা এবং অতীতে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে তাঁর শারীরিক জটিলতা বেড়ে গেছে। এসব কারণেই তাঁকে বেশি সময় সিসিইউতে থাকতে হচ্ছে। তবে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন। পরিবারের সদস্যদের মধ্যে বড় বোনসহ নিকট আত্মীয়রাও নিয়মিতভাবে চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। সিসিইউতে থাকার কারণে তাঁরা সরাসরি পাশে থাকতে না পারলেও হাসপাতাল প্রাঙ্গণ বা বাইরে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাদার সেবার প্রশংসা করেন।
তিনি আরও অনুরোধ জানান, কেয়ার হসপিটালে আরও অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসাসেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য সবাইকে সংযম ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়ে বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতি ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।

জন্মভূমি ডেস্ক December 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নভেম্বরে ৫৩৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ জন
Next Article বাতাসে বিষ, বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ : বিশ্বব্যাংক
আরো পড়ুন
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 4 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 4 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?