By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীতে অস্ত্র, বিস্ফোরক ও গুলিসহ গ্রেফতার ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নগরীতে অস্ত্র, বিস্ফোরক ও গুলিসহ গ্রেফতার ৩
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে অস্ত্র, বিস্ফোরক ও গুলিসহ গ্রেফতার ৩

Last updated: 2025/01/30 at 8:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সম্প্রতি সংগঠিত কয়েকটি খুনের সাথে আসামিদের সম্পৃক্ততা খুঁজছে পুলিশ

জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার একটি বাড়ী হতে আগ্নেয়াস্ত্র, গুলি, ধাঁরালো অস্ত্র, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে নারী-পুরুষসহ তিন জন। বৃহস্পতিবার দুপুরে মহানগর ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। গ্রেফতার হওয়া তিন জন হলেন, যশোর জেলার সদর থানাধীন বেজপাড়া এলাকার জনৈক মুরাদ হোসেন মুন্নার ছেলে আলিম (২২), বেজপাড়া আনসার ক্যাম্পের সামনের পানির ট্যাংকি সংলগ্ন এলাকার হানিফ ওরফে বোমারু হানিফের স্ত্রী সাদিয়া (১৯) এবং একই থানার শংকরপুর গ্রামের জনৈক রেজাউল ইসলামের ছেলে মোঃ শান্ত ইসলাম (২৬)। এদের মধ্যে আলিম এবং শান্তর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তারা শহরের নিরালা আবাসিক এলাকার ২৯ নং রোডের ৩২ নাম্বার হোল্ডিংয়ের মালিক মরিয়ম বেগমের বাড়ীর পাঁচ তলার একটি কক্ষে ছিলেন। তাদের হেফাজত হতে একটি ম্যাগজিনসহ পিস্তল, একটি শটগানের বুলেট, একটি সুইজ গিয়ার ছুরি, দুইটি তাজা ককটেল, ৫ টি জালের কাঠি, গুনো তার ও দুইটি কালো রঙের কচটেপ উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটা থেকে পরিচালিত প্রায় দেড় ঘন্টার অভিযানে খুন-জখমের বিভিন্ন সরঞ্জামসহ সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, সম্প্রতি নগরীতে সংগঠিত বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। আসামিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা
Next Article নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 39 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 42 minutes ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 2 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?