
জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান হতে ৭শ’ গ্রাম গাঁজা, ৬ গ্রাম হেরোইন ও ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয় জন গ্রেফতার হয়েছে। শুক্রবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ এবং ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র মাদক বিরোধী অভিযানে আল আমিন (২৩), মোঃ সাইমোন হোসেন শাকিল (২৮), মোঃ আল আমীন (২৮), মোঃ মজনু মিয়া (৪১), লিমন হাওলাদার ওরফে বাবু (২২) এবং মোঃ রবিউল ইসলাম (৩০) নামে ছয় জন গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।

