
জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম জহিরের নেতৃত্বে খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে ভোট প্রার্থনা করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ জাফিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আরিফ ইমতিয়াস খান তুহিন, সাবেক ভিপি লতিফুর রহমান সোহাগ, আশরাফুল এরিক, তারিকুল ইসলাম, জসিম উদ্দিন লাবু, হামিদুর রহমান ময়না, খোরশেদ জাহান রানা, সাগর খান, ইউশা জহির, খন্দকার মাহমুদ হাসানসহ সাবেক ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

