
জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান হতে ৯শ’৫ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ছয় গ্রাম হেরোইনসহ আট জন গ্রেফতার হয়েছে। জব্দ হয়েছে-মাদক কারবারের নগদ তিন হাজার ৬শ’৩০ টাকা। শুক্রবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মোঃ হাসিবুল ইসলাম হাসিব (২২), মোঃ রনি (৩৪), মোঃ রেজাউল হাওলাদার (৩০), হানিফ হাওলাদার (১৯), মোঃ আব্দুস সালাম হাওলাদার (৪৮), আকাশ মল্লিক (২৩), মোঃ বিল্লাল হাওলাদার (২৮) এবং মোঃ উজ্জল শেখ (২৮) নামে আট জন গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।